Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 July 2026

বাংলায় এসআইআর নিয়ে ইঙ্গিত দিল জাতীয় নির্বাচন কমিশন, বিরোধিতায় তৃণমূল

বাংলায় এসআইআর নিয়ে ইঙ্গিত দিল জাতীয় নির্বাচন কমিশন, বিরোধিতায় তৃণমূল

বাংলায় নির্দিষ্ট সময়ে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ রিভিউ হবে বলে কার্যত জানিয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন হচ্ছে। তবে তা কবে হবে, তা নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে।
এর আগে বিহারের সাসারামে ভোটার অধিকার যাত্রার সূচনা করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এসআইআরকে বিহারের আসন্ন নির্বাচনে ভোট চুরির কৌশল বলে অভিযোগ করেন রাহুল। তাঁর অভিযোগ, দেশজুড়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে। ওই একই উদ্দেশ্যে বিহারে এসআইআরের চক্রান্ত চলছে।
এর রেশ ধরে কমিশনকে তোপ দাগেন রাহুল।
এর কয়েক ঘণ্টা পরে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিরোধীদের তোলা পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করে দেন তিনি।
পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে কখন এসআইআর হবে, সেই বিষয়ে কমিশনের সদস্যরা মিলে পরে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: রাজ‍্যে শিল্পে গতি আনতে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, গঠন করলেন নতুন কমিটি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal