Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

বিএলওদের সাম্মানিক মেটাতে ৬১ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

বিএলওদের সাম্মানিক মেটাতে ৬১ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

বিএলওদের সাম্মানিক মেটাতে নবান্ন ৬১ কোটি টাকা মঞ্জুর করল। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিএলওদের মোবাইলের ডেটা–প্যাকের খরচ হিসেবে অতিরিক্ত এক হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার জন্য প্রয়োজন ছিল ৮১ কোটি টাকা। জানা গিয়েছে এই টাকা নবান্ন এখনই বরাদ্দ করছে না।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের অর্থ দপ্তরের ছেড়ে দেওয়া এই বরাদ্দের মধ্যে ৫০ কোটি টাকা প্রায় ৯৫ হাজার বিএলওর প্রাপ্য সাম্মানিক হিসেব বণ্টন করা হবে। বাকিটা জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়া হবে। ‘
এসআইআর এর কাজের জন্য জেলায় অফিস চালাতে যে খরচ হচ্ছে তা মেটাতে এই টাকা প্রয়োজন।
সিইও দপ্তর গত সপ্তাহে রাজ্য সরকারকে ৭০ কোটি টাকা ছাড়ার প্রস্তাব দিয়েছিল।
সোমবার সেই বরাদ্দের একাংশ হিসেবে ৬১ কোটি টাকা ছাড়া হয়েছে অর্থ দপ্তরের তরফে।

আরও পড়ুন: ‘বুদ্ধদেব সৎ মানুষ’, বামেদের ঢালাও প্রশংসা শুভেন্দু অধিকারীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal