Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

এবার মাদক চক্র নিয়ে এনসিবিকে উত্তর পরিচালক করণ জোহরের

কেউ পড়ে আছে মাটিতে, আবার কারো চোখ রক্ত বর্ণ, কেউ বা বসে বসেই ঝিমোচ্ছে। ছবিটা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে

এবার মাদক চক্র নিয়ে এনসিবিকে উত্তর পরিচালক করণ জোহরের

কেউ পড়ে আছে মাটিতে, আবার কারো চোখ রক্ত বর্ণ, কেউ বা বসে বসেই ঝিমোচ্ছে। ছবিটা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল নেট পাড়ায়। পরে জানা যায় একটি পার্টিতে মাদক নিচ্ছেন বলিউডের কিছু উঠতি তারকা। পরে জানা যায় করণ জোহরের বাড়ির হাউস পার্টিতে চলছিল এই মাদক কান্ড। মালাইকা অরোরা থেকে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুররা সকলেই ছিলেন ওই পার্টিতে।

পরে অবশ্য করণের বাড়িতে মাদক পার্টির আয়োজন চলছিল বলে দাবি করেন শিরোমণি অকালি দলের নেতা মজিন্দ্র সিং শীর্ষা। সম্প্রতি এই মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নোটিসের উত্তর দিলেন করণ জোহর। ওই পার্টিতে কোন কোন তারকারা মাদকের নেশা করেছিলেন এবং কার সাথে মাদক যোগ রয়েছে সেই অভিযোগেরই ভিত্তিতে পরিচালককে নোটিশ পাঠানো হয়। শোনা গিয়েছে করণ নিজে উপস্থিত না হলেও তাঁর আইনজীবী মক্কেলের হয়ে সব বিবৃতি জানিয়ে একটি ফাইল নিয়ে হাজির হন মুম্বইয়ে এনসিবির দফতরে।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে বলিউডের কালো জগত। আলোর পেছনে লুকিয়ে থাকা এই অন্ধকার জগতে মিশে রয়েছে শুধুই ড্রাগের নেশা। আর সেই ড্রাগের নেশায় জড়িয়েছে একাধিক বলি তারকা। খোদ সুশান্ত প্রেমিক তার ভাই দুজনই জেলের ঘানিও টেনেছেন। সম্প্রতি তাঁদের আর জিজ্ঞাসাবাদ না করা হলেও এনসিবির নজর থেকে এখনও পার পান নি রিয়া। কিছুদিন আগেও অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদের সমন পাঠিয়েছে এনসিবি, জানা গিয়েছে অর্জুনের প্রেমিকা এবং তাঁর ভাইয়ের মাদক যোগ রয়েছে।

আরও পড়ুন: কালো লেদারের জামা পরে এবার ক্যামেরার সামনে ‘মিঠাই’য়ের ধারা ওরফে অভিনেত্রী অর্কজা আচার্য! নেটিজেনদের নজর কাড়লো তার বোল্ড হট লুক, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment