Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

“নেহুপ্রীত” -এর ভালোবাসার সপ্তাহ কেমন কাটছে? দেখে নিন

“নেহুপ্রীত” -এর ভালোবাসার সপ্তাহ কেমন কাটছে? দেখে নিন

শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। কথায় বলে বসন্ত মানেই প্রেম। আর এই প্রেম-ভালোবাসা দিবসগুলিতে বলি-স্টারদের অন্দরমহলে চোখ রাখতে গিয়ে উঠে এলো নেহা কাক্কার ও রোহানপ্রীত সিংহের প্রেমকাহিনী। ভালোবাসা সপ্তাহের শুরুতেই নেহা-রোহানপ্রীতের ইনস্টাগ্রাম ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে।

নেহা কাক্কার “রোজ ডে” উপলক্ষে রোহানকে উদ্দেশ্য করে একটি ভিডিও শেয়ার করলেন। যার ক্যাপশনে গায়িকা লিখলেন, “You complete me Rohanpreet Singh. Happy Rose Day!! Rohu and all my #NeHearts.”

অন্যদিকে, একই ভাবে নেহার “রোহু” ওরফে রোহানপ্রীত নিজেদের একটি ছবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন, ক্যাপশনে লিখেছেন, “Happy Rose Day my beautiful Nehu ji.”

আরও পড়ুন: ‘শাহরুখ বায়োপিকে আমার চরিত্রে অভিনয় করতে চাইলে বারণ করে দেব’! দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর বিতর্কিত মন্তব্যে বেজায় ক্ষুব্ধ শাহরুখ খানের অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

গত বছর অতিমারির আবহ কাটিয়ে অক্টোবর মাসে নেহা কাক্কার এবং রোহানপ্রীত সিংহ পাঞ্জাবি রীতিতে তাঁরা সাত পাঁকে বাধা পরেন। এরপর একই ফ্রেমে জুটি বেঁধে একটি গানের অ্যালবামে কাজ করেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment