Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

বিয়ের দুদিনের মধ্যেই হাজারটা বায়না নেহার, নাজেহাল স্বামী রোহনপ্রীত!

বিয়ের দুদিনের মধ্যেই হাজারটা বায়না নেহার, নাজেহাল স্বামী রোহনপ্রীত!

গত ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা নেহা কক্কর এবং গায়ক রোহনপ্রীত সিং। বিয়ের কয়েকদিন আগে ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের খবরটি নিজের ফ্যানদের সাথে শেয়ার করেন গায়িকা। সম্প্রতি নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি। যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নেহা-রোহনপ্রীতের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা।

তাঁদের বলিউড ড্রিম ওয়েডিং ইতিমধ্যেই টক অফ দ্য টাউন। তবে বিয়ের দু’দিন হতে না হতেই স্বামীর কাছে একগুচ্ছ বায়না করে বসলেন নেহা। নেহার দাবি তাকে নিয়ে যেতে হবে শপিংয়ে এবং ডিনারে। তাঁর চাই লেহেঙ্গা! কিন্তু একটা নয় হাজারটা। তবে বউয়ের বায়না কি করে ফেলতে পারেন স্বামী? নেহার হাজারটি বায়নায় এক কথায় রাজি হয়ে যান রোহন। স্ত্রীর খুশির জন্য সবই করতে পারেন রোহান। কি শুনে অবাক লাগছে? চলুন ব্যাপারটা একটু খুলে বলা যাক।

আসলে সম্প্রতি পাঞ্জাবি ভাষায় একটি মিউজিক ভিডিও লাঞ্চ করেছেন নেহা ও রোহনপ্রীত। দুজনে মিলে গানটি গেয়েছেন তাঁরা। গানটির নাম ‘নেহু দ্য বিহা’। আর নেহার এইসকল বায়না গুলি সেই গানের লিরিক্স। ভিডিওটিতে বিয়ের পোশাক পড়ে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুজনে। ভিডিওটি প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে। দেখে নিন সেই ভিডিও….

আরও পড়ুন: দেবের কাছে হেরে ভূত সলমান খান! Zee5 ওটিটিতে এবার সলমন খানের ‘রাধে’কে হারালো দেবের ‘টনিক’! বড় ঘোষণা করলেন দেব

প্রসঙ্গত, আদিত্যর নারায়ণের সঙ্গে এর আগে মিথ্যা বিয়ের নাটক করেছিলেন নেহা। বিয়ের নামে দুজনে মিলে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেন তাঁরা। এবারও রোহানপ্রীতের সঙ্গে একটি মিউজিক ভিডিও-ও লঞ্চ করেছেন নেহা। আর তাই এই বিয়েটাও নাটক নাকি সত্যি তা নিয়ে বেশ জল্পনা চলছিল বিটাউনে। তবে সব জল্পনায় জল ফেলে সত্যিই এবার সাতপাকে বাঁধা পড়লেন নেহা। নিজের বিয়ের দিন ডিজাইনার সব্যসাচীর উপহার দেওয়া পোশাক পড়ে পিঁড়িতে বসেন তিনি। তবে অনেকেই নেহার বিয়ের পোশাকের সঙ্গে অনুষ্কা, দীপিকা ও প্রিয়াঙ্কার বিয়ের পোশাকের মিল খুঁজে পান। ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment