Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

‘ঘুঙুর ছুঁড়ে নাচের অপমান করছেন কেন?’, ‘সর্বজয়া’ ধারাবাহিকের নতুন প্রোমোর দৃশ্য দেখে তীব্র ক্ষুব্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

‘ঘুঙুর ছুঁড়ে নাচের অপমান করছেন কেন?’, ‘সর্বজয়া’ ধারাবাহিকের নতুন প্রোমোর দৃশ্য দেখে তীব্র ক্ষুব্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

কিছুদিন হলো জি বাংলার পর্দায় শুরু হয়েছে সর্বজয়া ধারাবাহিকটির সম্প্রচার। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরে আসতে পেরেছেন টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। যদিও তার এই ধারাবাহিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন নেটিজেনরা। কারণ বিভিন্ন সময় নেটিজেনদের কাছে হাসির খোরাক হতে হয়েছে এই ধারাবাহিককে ইতিমধ্যেই।

তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায়। কারণ তারা মনে করছেন একটি বিশেষ দৃশ্যের মাধ্যমে নৃত্য শিল্পকে চরম অপমান করেছেন এই ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীরা।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মাধ্যমে একজন গৃহবধূর নৃত্যশিল্পী হয়ে ওঠার যাত্রাকে তুলে ধরতে চেয়েছিলেন’ ধারাবাহিকে নির্মাতারা। কিন্তু গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাওয়ায় সে দৃশ্য দেখতে পাননি দর্শকরা। তবে এবার দেখা গেল দেবশ্রী রায় অর্থাৎ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় গৃহবধূ সর্বজয়া একটি নাচের কম্পিটিশনে হাজির হয়েছেন অডিশন দিতে। সেখানেই তার উদ্দেশ্যে ঘুঙুর ছুড়ে দিতে দেখা যায়। যা পরে তিনি তার নাচের প্রতিভার মাধ্যমে উপস্থিত সকলকে অবাক করে দিয়েছেন।

আরও পড়ুন: দত্তক নিয়েছেন পুত্র সন্তান! দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় গায়িকা জোজো, দাদাগিরির মঞ্চে এসে দ্বিতীয়বার মাম্মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন সকলের সঙ্গে, রইলো ভিডিও

কিন্তু দর্শকদের একাংশের মোটেও পছন্দ হয়নি এই দৃশ্য। কারণ তারা মনে করছেন এভাবে নাচের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ঘুঙুরকে ছুড়ে দেওয়া মোটেও উচিত হয়নি এবং এর মাধ্যমে নির্মাতারা নাচকে অপমান করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment