Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

‘মুঝে পিয়া ঘর জানা থা’, সর্বাঙ্গে ফুলের সাজ, মাথায় ফুলের টিকলি, গলায় হিন্দি গান, বসন্ত উৎসবে রানু মন্ডলের সাজ দেখে হতবাক নেটিজেনরা

‘মুঝে পিয়া ঘর জানা থা’, সর্বাঙ্গে ফুলের সাজ, মাথায় ফুলের টিকলি, গলায় হিন্দি গান, বসন্ত উৎসবে রানু মন্ডলের সাজ দেখে হতবাক নেটিজেনরা

এক সময় শুধুমাত্র গানের প্রতিভার জোরে রানাঘাটের রেলস্টেশন থেকে মুম্বাইয়ে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন রানু মন্ডল। কিন্তু জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করার পরেও ভাগ্য ফেরেনি তার। বরং রানাঘাটেই ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর তার বাড়িতে লেগে থাকত ইউটিউবারদের আনাগোনা।

যাদের কাছে মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হতো রানাঘাটের এই জনপ্রিয় গায়িকাকে। তবে এবার বসন্ত উৎসব পালন করতে দেখা গেল রানু মন্ডলকে। রঙের উৎসব উপলক্ষে দারুন সেজে এবার ক্যামেরার সামনে ধরা দিলেন এই গায়িকা। পাশাপাশি তার গলায় শোনা গেল জনপ্রিয় বলিউডের একটি হিন্দি গান। প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়িকা রানু মন্ডল এর একটি ভিডিও, যেখানে ‘মুঝে পিয়া ঘর যানা থা’ গাইতে দেখা গিয়েছে তাকে।

পাশাপাশি তার সাজ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। কারণ হলুদ লাল শাড়ি এবং সর্বাঙ্গে ফুলের সাজ নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি। তবে এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানিয়েছেন তাকে এরকম হাস্যকর ভাবে সাজিয়ে তোলার কোন দরকার ছিল না। তবে এদিন ক্যামেরার সামনে রানু মন্ডলকে দেখে বেশ খুশি হয়েছেন সকলে, কারণ তাকে দারুন হাসিখুশি লেগেছে আজ দেখতে।

আরও পড়ুন: বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে বেবো, মুহূর্তেই ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment