Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

‘সুদীপা কে ছাড়া রান্নাঘর মানায় না, ভালো লাগছে না তিয়াশা কে’, রান্নাঘরের সঞ্চালিকা হিসাবে তিয়াশাকে সহ্যই করতে পারছেন না নেটিজেনরা, রান্নাঘরের সঞ্চালক পরিবর্তনে উঠে এসেছে দর্শকদের ক্ষোভ, ভাইরাল ভিডিও

‘সুদীপা কে ছাড়া রান্নাঘর মানায় না, ভালো লাগছে না তিয়াশা কে’, রান্নাঘরের সঞ্চালিকা হিসাবে তিয়াশাকে সহ্যই করতে পারছেন না নেটিজেনরা, রান্নাঘরের সঞ্চালক পরিবর্তনে উঠে এসেছে দর্শকদের ক্ষোভ, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্য আরেকটি জনপ্রিয় রিয়েলিটি শো হলো রান্নাঘর। যেখানে প্রতিদিন বিভিন্ন রকম পদ রান্না করে দর্শকদের উপহার দেয়া হয়। এই শো এর অন্যতম সঞ্চালিকা হলেন সুদীপা চট্টোপাধ্যায়। এত বছর ধরে যিনি রান্নাঘরের এই বিশেষ দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি বেশ কয়েকদিন ধরে সুদীপা চট্টোপাধ্যায় কে রান্নাঘরে তার জায়গায় দেখা যাচ্ছে না। শারীরিক অসুস্থতার কারণেই বেশ কয়েকদিন ছুটি নিয়েছেন তিনি। সেই পরিবর্তে তার দায়িত্ব পালন করতে এসেছে কৃষ্ণকলি খ্যাত শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা রায়।

বেশ কয়েকদিন হয়ে গেল তিয়াসা রান্নাঘর এর দায়িত্ব একার হাতে সামলাচ্ছেন। একেক দিন একেক রকম পোশাকে হাজির হচ্ছেন রান্নাঘরে। সেই সঙ্গে বিভিন্ন রেসিপি নিয়ে দর্শকদের কাছে উপস্থিত হচ্ছেন তিনি। সব মিলিয়ে এ কদিনেই বেশ মানিয়ে গুছিয়ে দক্ষ হাতে সঞ্চালকের ভূমিকা পালন করছেন তিয়াসা। এর আগে কখনোই তিনি সঞ্চালকের ভূমিকায় অভিনয় করেনি যার কারণে এটি তার প্রথম কাজ এবং প্রথমবারেই যথেষ্ট ভাল কাজ করছেন তিয়াসা।

তবে জি বাংলার অফিশিয়াল পেজ এর ভিডিওগুলি কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যাবে তাঁকে রান্নাঘরে একেবারেই মেনে নিতে পারছে না দর্শকেরা। এত বছর ধরে সুদিপা চ্যাটার্জী রান্নাঘরের মঞ্চে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন যার কারণে অন্য কাউকে সঞ্চালকের ভূমিকায় তারা দেখতে অভ্যস্ত নন। যেমনটা দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেরকমই রান্নাঘরের সুদীপা চট্টোপাধ্যায় ছাড়া একেবারে অসম্পূর্ণ এমনটাই দাবি নেটিজেনদের।

আরও পড়ুন: হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে নেচে তীব্র ট্রোলড অভিনেতা গোবিন্দা! ‘শাহরুখ-সলমন সবাই করে’, পাল্টা দাবি গোবিন্দা-ভক্তদের, ভাইরাল ভিডিও

তাই তিয়াসা কে সঞ্চালকের ভূমিকায় দেখে ভেতরে ভেতরে ক্ষোভ জমছে দর্শকদের। দর্শকেরা প্রত্যেকেই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানিয়েছেন কেউ কেউ লিখেছেন তিয়াসাকে একেবারেই ভাল লাগছে না, আবার কেউ কেউ জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ছাড়া রান্নাঘর চলবে না। এবারে দেখার অপেক্ষা শারীরিক অসুস্থতা কাটিয়ে কবে আবার রান্নাঘরের মঞ্চের হাল ধরতে আসেন সুদীপা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: পরনে ডেনিম হট প্যান্ট ও স্লিভলেস গোলাপি বর্ণের টপ! হট লুকে ঝড় তুললেন ‘রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া, তুমুল ভাইরাল ফটো

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment