Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে নেচে তীব্র ট্রোলড অভিনেতা গোবিন্দা! ‘শাহরুখ-সলমন সবাই করে’, পাল্টা দাবি গোবিন্দা-ভক্তদের, ভাইরাল ভিডিও

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে নেচে তীব্র ট্রোলড অভিনেতা গোবিন্দা! ‘শাহরুখ-সলমন সবাই করে’, পাল্টা দাবি গোবিন্দা-ভক্তদের, ভাইরাল ভিডিও

আবারো সুখবর গোবিন্দা ভক্তদের জন্য। বড়পর্দায় নয়, তবে ইউটিউব মিউজিক ভিডিওর জন্য পর্দায় ফিরতে চলেছেন সুপারস্টার গোবিন্দা। এদিন এই সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা স্বয়ং। জানিয়েছেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি আনতে চলেছেন দ্বিতীয় মিউজিক ভিডিওটি যা প্রকাশিত হবে আগামী 6 ই ডিসেম্বর।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে গোবিন্দার দ্বিতীয় মিউজিক ভিডিওটির একটি ছোট্ট টিজার। যেখানে অভিনেতার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রী শানায়া কউরকে। বলাই বাহুল্য অতি অল্প সময়ের মধ্যে তা বেশ ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। কারণ অনেকেই মনে করছেন হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে মোটেও মানায়নি গোবিন্দাকে।

তবে ইতিমধ্যে গোটা ঘটনার পাল্টা প্রতিবাদ করতে নেমে পড়েছেন অভিনেতার ভক্তরা। তারা জানিয়েছেন বয়সে ছোট অভিনেত্রীদের সঙ্গে বড় পর্দায় রোমান্স করতে দেখা যায় বলিউডের প্রথম সারির একাধিক নায়ককে। তাই তাদের ক্ষেত্রে যদি কোনরকম সমালোচনা না হয়, তাহলে গোবিন্দার ক্ষেত্রেও সেই একই ঘটনায় অভিনেতাকে আক্রমণ করা গ্রহনযোগ্য নয়।

পাশাপাশি অভিনেতার এই দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছেন তার অনুগামীরা। কারণে তাকে এখানে ইতিমধ্যেই অভিনেত্রীর সঙ্গে নব্বই দশকের বিখ্যাত স্টেপগুলি নাচতে দেখা গিয়েছে টিজারে।

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।