Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘ভূতে ধরেছে নাকি, ভুতুড়ে ফটোশুট’, শুভশ্রীর ফটোশুট দেখে ভয় পেলেন নেটিজেনরা! আবারো কটাক্ষ করলেন সুপারস্টার অভিনেত্রী কে

‘ভূতে ধরেছে নাকি, ভুতুড়ে ফটোশুট’, শুভশ্রীর ফটোশুট দেখে ভয় পেলেন নেটিজেনরা! আবারো কটাক্ষ করলেন সুপারস্টার অভিনেত্রী কে

নেটদুনিয়ায় অভিদাত্রীদের ট্রোল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই এমন ঘটনা নেটদুনিয়ায় ঘটতে দেখা যায়। আবারো শুভশ্রী গঙ্গোপাধ্যায় বোল্ড ফটোশুট করে নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে একাংশের কাছে ট্রোল হয়েছেন। সম্প্রতি কয়েকজন নেটিজেনদের দাবি তাকে দেখে রীতিমতো তারা ভয় পেয়ে গিয়েছেন।

সম্প্রতি টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিওকে কেন্দ্র করেই অভিনেত্রী ট্রোল হয়েছেন। এই ভিডিওতে অভিনেত্রীর পরনে ইলেকট্রিক সিলভার কালারের একটি গাউন ছিল। কমলা লিপস্টিক, লুপ ইয়াররিং, মেসি হেয়ার এবং স্টেটমেন্ট ব্রেসলেটে বেশ অন্যরকম লাগছিল অভিনেত্রীকে। ভিডিওতে তার এক্সপ্রেশন ছিল আবেদনে পূর্ণ। ব্যাকগ্রাউন্ডে ছিল কমলা ও কালো দেওয়াল। দেওয়ালে বেশ কয়েকটি ক্রসও লাগানো ছিল।

অভিনেত্রী এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। আর তারপর থেকেই নেটিজেনদের মধ্যে একাংশের কাছে ট্রোল হন তিনি। একজন বলেছেন, তার হাসি দেখে রীতিমত ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। অন্যজন বলেছেন, এই সাজে অভিনেত্রীকে একেবারেই মানায়নি। অন্য আরেকজন অভিনেত্রীর এক্সপ্রেশন দেখে বলেছেন, ‘আজব’। এমন বিভিন্ন ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তবে এই সমস্ত মন্তব্যকে কোনদিনই বিশেষ পাত্তা দেননা অভিনেত্রী। এবারেও তার অন্যথা হয়নি।

আরও পড়ুন: Kunal Kemmu Reality Show: এবার সঞ্চালকের ভূমিকায় কুণাল খেমু, আসছে প্রতিদিনের নতুন রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী গাঙ্গুলীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই অনুরাগীরা অভিনেত্রীর একরাশ প্রশংসা করেছেন। তাকে এই বোল্ড ফটোশুটে মেসি লুকে অন্যরকম লাগছে বলেই দাবি তাদের। মা হওয়ার এক বছরের মধ্যেই অতিরিক্ত মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে বিভিন্ন লুকে, নানা ধরনের ফটোশুটে দেখা মেলে অভিনেত্রীর। এখন তিনি ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে রয়েছেন। সেখানেও বিভিন্ন সাজে ধরা দেন অভিনেত্রী। জানা গেছে, খুব তাড়াতাড়ি আসন্ন একটি ছবির শুটিংও শুরু করতে চলেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment