Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

অভিনয়ের সাথে দুর্দান্ত গানের গলাও ‘মিঠাই’-এর ধারার, অর্কজার গানে প্রশংসা নেটিজেনদের, তুমুল ভাইরাল অর্কজার মুগ্ধ করা গানের ভিডিও

অভিনয়ের সাথে দুর্দান্ত গানের গলাও ‘মিঠাই’-এর ধারার, অর্কজার গানে প্রশংসা নেটিজেনদের, তুমুল ভাইরাল অর্কজার মুগ্ধ করা গানের ভিডিও

বর্তমানে টেলিভিশনের পর্দার অন্যতম পরিচিত মুখ হলেন অর্কজা আচার্য্য। স্টার জলসার ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ডেবিউ করেছিলেন এই অভিনেত্রী। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন টলিগঞ্জের বাসিন্দা অর্কজা। ইতিমধ্যেই তার সুরেলা কন্ঠের প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। করোনার দ্বিতীয় আবহে লকডাউনের সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতা’র টাইটেল ট্রাক গেয়ে শেয়ার করেছিলেন অভিনেত্রী। এই গানের জন্য নেটিজেনদের মধ্যে প্রশংসিত হয়েছিলেন তিনি।

আবারো একটি গান গেয়ে শেয়ার করলেন অর্কজা। ‘ওগো দুখো জাগানিয়া, তোমায় গান শোনাব’ রবীন্দ্র সঙ্গীতটি সম্প্রতি শোনা গেল অর্কজা আচার্য্যের কন্ঠে। তার এই গানের ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। গানটি পছন্দ করেছেন তার অনুরাগীরাও। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন সুদক্ষ গায়িকা তা তিনি আবারও প্রমাণ করে দিলেন।

স্টার জলসার ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পেয়েছে অর্কজা। এই ধারাবাহিকের শেষে একটি ছোট্ট বিরতির পর জি বাংলার এক নম্বর ধারাবাহিক মিঠাইয়ে আইপিএস অফিসার বসুন্ধরার চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকে ধারা রাজীব কুমারের বোন এবং রুদ্রর জুনিয়র। ইতিমধ্যেই বেশ কয়েকটি এপিসোডে দেখাও গিয়েছে তাকে। এছাড়াও একাধিক ফটোশুটও করে থাকেন অর্কজা।

আরও পড়ুন: ‘কহোনা প্যার হ্যায় সিনেমার থেকে টুকে বানানো হয়েছে ‘মিঠাই’য়ের চৈত্রের চমক প্রোমো’! নতুন প্রোমো নিয়ে জোর ঝামেলা, ফেসবুকে বিতর্কের ঝড়

নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে বেশ পরিচিত হয়ে উঠেছেন এই অভিনেত্রী। অনেক লড়াই করে অভিনয় জগতে ডেবিউ ঘটেছে অর্কজার, তা অভিনেত্রী নিজেই বলেছেন। বর্তমানে তার পায়ের তলার মাটি শক্ত হয়েছে অনেকটাই।

শোনা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নিজের কয়েকজন বন্ধুকে নিয়ে ‘গুজব’ নামের একটি নাটকের দল খুলেছিলেন। তারা একসাথে বেশ অনেকগুলো শোও করেছিলেন ঐ সময়ে। বর্তমানে ছোটপর্দার পরিচিত অভিনেত্রী অর্কজা আচার্য্যর ইচ্ছা তিনি ভবিষ্যতে বড়পর্দাতেও কাজ করবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment