পুরসভাগুলির নাগরিক পরিষেবা নিয়ে এবার তৈরি হচ্ছে নয়া পোর্টাল। রাজ্যের ১২৫ টি পুরসভার জন্য তৈরি হচ্ছে এই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই এক ক্লিকে জল, আলো, রাস্তা, নিকাশি ইত্যাদি সমস্যার সমাধান করা যাবে। নাগরিক পরিষেবা নিয়ে অনেক সময় সমস্যা হয় সাধারণ মানুষের। এই পোর্টালের মাধ্যমে হয়রানির দিন শেষ হতে চলেছে।
আরও পড়ুন: ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানুষের জয়; ৪ কেন্দ্রের জয় নিয়ে ট্যুইট বার্তা মুখ্যমন্ত্রীর
এই পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করে সংশ্লিষ্ট নাগরিকের কাছে মোবাইলে তা পাঠিয়ে দেবে পুরসভা। এই পোর্টালের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে ৪৮ থেকে ৭২ ঘন্টর মধ্যে। এই সময়সীমা বাড়তে পারে বড়জোড় ১ সপ্তাহ। কলকাতা পুরসভার ধাঁচে এই পোর্টাল পুর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে আগামী কয়েক মাসের মধ্যে কাজ করতে শুরু করবে। রাজ্যের ১২৫ টি পুরসভার জন্য এই ধরণের কমন পোর্টাল প্রথম।




