Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

র‌্যাগিং রুখতে তৎপর নতুন উপাচার্য, দায়িত্ব পেয়েই ডাকলেন র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠক

র‌্যাগিং রুখতে তৎপর নতুন উপাচার্য, দায়িত্ব পেয়েই ডাকলেন র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠক

উপাচার্যের চেয়ারে বসেই র‌্যাগিং রুখতে তৎপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। গত শনিবারই বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তীকালীন উপচার্য হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। আর সোমবারই র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠক ডাকলেন তিনি।

জানা গিয়েছে, এদিন দুপুর ২’টোয় বৈঠক ডেকেছেন উপচার্য। বৈঠকে সমস্ত বিভাগের প্রধানদেরও থাকতে বলা হয়েছে। কীভাবে র‌্যাগিং বন্ধ করা যায়, র‌্যাগিং রুখতে কী কী পদক্ষেপ করা উচিত, হোস্টেলে র‌্যাগিংর যে দীর্ঘদিনের একটা পরম্পরা রয়েছে তা রোখা যায় কীভাবে? ইত্যাদি নানান বিষয় নিয়ে এদিনের বৈঠকে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ৯ আগস্ট যাদবপুরের মেন হোস্টেলে বাংলা বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রটির হোস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। ইতিমধ্যেই ছাত্র মৃত্যুর তদন্তে নেমে যাদবপুরের ১৩ জন প্রাক্তন ও পড়ুয়াকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৈঠকে র‌্যাগিং রোখা নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: বিকেল ৫ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭, নজরবন্দি অনুব্রত মণ্ডল, আদালতে যাবেন?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal