Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

নতুন বউ ‘উমা’র পায়ে চোখ বেঁধে ওষুধ লাগলো অভি! ‘উমা’ ধারাবাহিকের নতুন এপিসোড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

নতুন বউ ‘উমা’র পায়ে চোখ বেঁধে ওষুধ লাগলো অভি! ‘উমা’ ধারাবাহিকের নতুন এপিসোড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

কিছুদিন আগে মহিলা ক্রিকেটার এর জীবন কাহিনী নিয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‘উমা’। টিআরপি তালিকাতেও ইতিমধ্যে বেশ ভালো ফলাফল করতে দেখা গিয়েছে ধারাবাহিকটিকে। কারণ কিছুদিন আগেই বেশ নাটকীয় মোড় দেখতে পেয়েছেন দর্শকরা ধারাবাহিকের গল্পে। মহিলা ক্রিকেটার ‘উমা’র সঙ্গে নাটকীয় ভাবে বিয়ে হয়েছে ধারাবাহিকের নায়ক অভির। অভির চরিত্রে দর্শকরা এই ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যকে।

তবে ইতিমধ্যেই ধারাবাহিকের ভিলেন আলিয়া এবং তার মা-ও উঠে-পড়ে লেগেছে নতুন বউয়ের সর্বনাশ করার জন্য। যে কারণে নতুন বউয়ের গায়ে আগুন লাগানোর চেষ্টাও করতে দেখা যাবে তাদেরকে। কিন্তু আগেই অভি তার নতুন স্ত্রী উমাকে নিয়ে উঠে এসেছিল ছাদে এবং সেখানেই উমার পায়ে চোখ বেঁধে ওষুধ লাগিয়ে দিতে দেখা যায় ধারাবাহিকের নায়ক অভিকে।

বলাই বাহুল্য ইতিমধ্যেই সেই দৃশ্য বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অভি ও উমার জুটি বেশ পছন্দ হয়েছে ধারাবাহিকের দর্শকদের। তারা মনে করছেন এবার টিআরপি তালিকাতে আরো ভালো ফলাফল করতে দেখতে পাওয়া যাবে জি বাংলার এই ধারাবাহিকটিকে। প্রসঙ্গত আলিয়ার সঙ্গে বিয়ে ঠিক হলেও উমাকে অভি বিয়ে করায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল নেটিজেনদের মধ্যে। এবার তাদের বিবাহ পরবর্তী জীবন দেখতে আগ্রহী দর্শকরা।

আরও পড়ুন: করিনা কাপুরের কাছে টাকা যেন হাতের ময়লা! পড়েন ৪৩ হাজার টাকার টি শার্ট, ‘বাড়িতে টাকার গাছ রয়েছে’ অভিনেত্রী কারিনা কাপুর খান এর একটি সাধারন টি শার্টের মূল্য ৪৩ হাজার টাকা, ফাঁস হয়ে গেলো তথ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment