Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

করিনা কাপুরের কাছে টাকা যেন হাতের ময়লা! পড়েন ৪৩ হাজার টাকার টি শার্ট, ‘বাড়িতে টাকার গাছ রয়েছে’ অভিনেত্রী কারিনা কাপুর খান এর একটি সাধারন টি শার্টের মূল্য ৪৩ হাজার টাকা, ফাঁস হয়ে গেলো তথ্য

করিনা কাপুরের কাছে টাকা যেন হাতের ময়লা! পড়েন ৪৩ হাজার টাকার টি শার্ট, ‘বাড়িতে টাকার গাছ রয়েছে’ অভিনেত্রী কারিনা কাপুর খান এর একটি সাধারন টি শার্টের মূল্য ৪৩ হাজার টাকা, ফাঁস হয়ে গেলো তথ্য

বলিউড হোক বা টলিউড নানা ঘটনাকে কেন্দ্র করেই মাঝেমধ্যে এই দুই ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা শিরোনামে চলে আসেন কোন না কোনভাবে। সেরকমই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং স্টাইল আইকন কারিনা কাপুর খান নিজের নানান কর্মকাণ্ডের জন্য মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসেন। ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবন দুই জায়গাতেই তিনি দারুণ সফল। নিজের ফিটনেস এবং স্টাইলের জন্য তিনি সকলের কাছে বেশ পরিচিত। সাধারণ পোশাক এর মাধ্যমেই তিনি স্টাইলিশ হয়ে ওঠেন।

তবে বেবোর পোশাক গুলি দেখতে সাধারণ হলেও তার মূল্য মোটেই সাধারণ কিংবা স্বাভাবিক নয়। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। কয়েকদিন আগেই নিজের বাপের বাড়িতে স্বামী সাইফ আলি খান এবং দুই পুত্র তৈমুর এবং জেহ কে নিয়ে নিজের মধ্যাহ্নভোজন সারতে গিয়েছিলেন অভিনেত্রী। তখনই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তিনি।

ওইদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের ওভার সাইজড টি শার্ট আর নীল রঙের ভেলভেটের ট্রাক প্যান্ট, এরসাথে ছিল মানানসই কালো রঙের ব্যাগ আর পায়ে সাদা স্নিকার্স। করিনা যে টি-শার্টটি পড়েছিলেন তার গায়ে লেখা ছিল গুচি। অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই টি-শার্টের মূল্য। গুচি হলো এটি খ্যাতনামা ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড। এর দাম শুনলে আঁতকে উঠবেন সাধারণ মানুষজন। কারিনা কাপুর খান যে টি-শার্টটি পড়েছিলেন তার মূল্য ৪৩ হাজার ৮৮৮ টাকা।

আরও পড়ুন: ‘গাঁজাখুরি গল্প’! জি বাংলার ‘উমা’ ধারাবাহিকের গল্প এবার তীব্র ট্রোলড সোশ্যাল মিডিয়ায়, ‘গল্পের গরু গাছে’, মন্তব্য নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

এত দামের টি-শার্টটি আমাদের সাধারণ মানুষের কাছে বিলাসিতার পরিচয়। কিন্তু সেলিব্রিটিরা এই ধরনের পোশাকই পড়ে থাকেন। তাদের কাছে এই মূল্য কোন ব্যাপারই নয়। এর আগেও বহুবার এই ধরনের নামিদামি ব্র্যান্ডের দামি দামি জিনিসপত্র ব্যবহার করার জন্য শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment