Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

নিখিলের তরফ থেকে নুসরাতের “বোনুয়া” মিমির জন্মদিনে Special শুভেচ্ছা

নিখিলের তরফ থেকে নুসরাতের “বোনুয়া” মিমির জন্মদিনে Special শুভেচ্ছা

সব চলে যায় শুধু সম্পর্কটুকুই থেকে যায়। নিখিল-নুসরাতের সম্পর্ক আজ তলানিতে এসে ঠেকেছে। সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেছে দুজনের মধ্যে। তবুও স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভঙ্গুরের মুখে দাঁড়িয়েও পারিপার্শ্বিক সম্পর্ক গুলিকে টিকিয়ে রাখতে চায় নিখিল। আর তাই বৃহস্পতিবার নুসরাতের “বোনুয়া” মিমি চক্রবর্তীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না নিখিল জৈন।

সকালবেলায় নিখিল ইনস্টাগ্রামে মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, “happy birthday Mimi Chakraborty. Wish you more power and positivity MC. No peak is higher than the will inside us.” অর্থাৎ শুভ জন্মদিন মিমি চক্রবর্তী। আরও বেশি শক্তি ও পজেটিভিটিতে পরিপূর্ণ হয়ে ওঠ। আমাদের মনের ইচ্ছের সামনে কোন শৃঙ্গই উঁচু নয়। নিখিল জৈন নিজের বর্তমান পরিস্থিতিকে আড়াল করে মিমিকে ইতিবাচক হয়ে ওঠার বার্তা দিচ্ছে।

আরও পড়ুন: আবারো ঘনিষ্ঠ রোম্যান্টিক ভিডিও শেয়ার করলেন টলিউডের পাওয়ার কাপেল রাজ-শুভশ্রী, প্রকাশ্যে আসলো রাজ- শুভশ্রীর রোমান্টিক দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

“বোনুয়া”র জন্মদিন বলে কথা তাই সকাল সকাল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টরিতে নিজেদের কিছু আদুরে ছবি কোলাজ করে মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেন।

Inline

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment