Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

নিখিলকে ছেড়ে এসেছিলেন যশের কাছে! সাংসারিক জীবনে অতিষ্ঠ নুসরত, এই সংসারও ভাঙছে নুসরতের? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

নিখিলকে ছেড়ে এসেছিলেন যশের কাছে! সাংসারিক জীবনে অতিষ্ঠ নুসরত, এই সংসারও ভাঙছে নুসরতের? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

সম্প্রতি দীর্ঘ টালবাহানার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিচ্ছেদ ঘটেছে টলিউড অভিনেত্রী নুসরত জাহান এবং তার প্রাক্তন সহবাসের সঙ্গী নিখিল জৈনের মধ্যে। তবে আইনত বিচ্ছেদ ঘটার অনেক আগে থেকেই একে অপরের থেকে আলাদা থাকছিলেন নুসরত এবং নিখিল।

অভিনেত্রীও দীর্ঘ দিন ধরে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। পাশাপাশি সম্প্রতি তিনি জন্ম দিয়েছেন যশ দাশগুপ্তের সন্তানের। তবে এবার অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নেট দুনিয়ায়। অনুগামীরা মনে করছেন নিখিলের পর এবার যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে ভাঙ্গন ধরেছে নুসরতের।

প্রসঙ্গত নুসরত এ দিন একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জানান যে বাড়িতে শান্তি নেই সেটি হলো পৃথিবীর সবথেকে কুৎসিত জেলখানা। অপরদিকে চুপ থাকেননি অভিনেতা যশ দাশগুপ্তও। কিছুক্ষণের মধ্যেই তিনিও সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জানান জেলের দরজা খোলাই আছে, তাই না চাইলে সেখানে থাকার কোন দরকার নেই।

আরও পড়ুন: প্রকাশ্য মঞ্চে মেয়ের বয়সী শ্রেয়া ঘোষালকে জড়িয়ে ধরে চু’মু খেয়ে বসলেন ৬৬ বছর বয়সী গায়ক উদিত নারায়ণ! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য প্রিয় জুটির এই পোস্ট থেকে অনুগামীদের একাংশ মনে করছেন একে অপরকে কটাক্ষ করেই এই পোস্ট করেছেন যশ এবং নুসরত। পাশাপাশি তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটতে চলেছে কিনা সে প্রশ্নেও উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তবে শেষ পর্যন্ত কি ঘটে তা দেখতে অপেক্ষা করছেন অনুগামীরা।

আরও পড়ুন: বিজেপির হয়ে প্রচারে নামবেন কঙ্গনা?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment