শুক্রবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দমান সাগর এবং লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
এর প্রভাবে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গ বা তার লাগোয়া এলাকায় কতটা পড়বে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর কিছু জানায়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটির গতিপ্রকৃতি দু-একদিনের মধ্যে বোঝা যাব।
আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল; ৪ হাজারের বেশি ভোটে হারল বিজেপি
আপাতত আগামী পাঁচদিন এরাজ্যের জন্য কোনও সতর্কতা নেই।
আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।




