Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

স্বামী-সন্তান নেই, কে হবে রেখার কোটি টাকার সম্পত্তির অধিকারী? সুপারস্টার অভিনেত্রী রেখার কোটি টাকার সম্পত্তির মালিক হবে কে?

স্বামী-সন্তান নেই, কে হবে রেখার কোটি টাকার সম্পত্তির অধিকারী? সুপারস্টার অভিনেত্রী রেখার কোটি টাকার সম্পত্তির মালিক হবে কে?

বলিউডের চিরও সুন্দরী বা এভারগ্রীন নায়িকা বলতে প্রথমেই আমাদের যার নাম মাথায় আসে তিনি হলেন সকলের প্রিয় রেখা। ইতিমধ্যেই ৬০ এর কোটা পেরিয়ে গেছেন অভিনেত্রী, কিছুদিন আগেই ৬৭ বছরে পা দিয়েছেন। কিন্তু এখনও তিনি ঠিক একইরকম সুন্দরী। রেখার ব্যাক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা হতেই থাকে। তিনি বাস্তব জীবনে বিয়ে করেননি কোনদিনও কিন্তু তাও তার সিঁথিতে সিঁদুর দেখা যায়। যা নিয়ে ভক্তমহলে বেশ চর্চা চলে। তবে শোনা যায় ১৯৯০ সালে নাকি ব্যবসায়ী মুকেশ আগরওয়াল এর সাথে নাকি তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই নাকি তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু যতদিন যাচ্ছে নেটিজেনরা কৌতূহলী হয়ে উঠছে এটা জানার জন্য যে রেখার অবর্তমানে কে হবে এই বিশাল সম্পত্তির মালিক।

প্রত্যেকেরই জানা বলিউডের তারকাদের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। তার উপর আবার রেখার সম্পত্তি ভোগ করার মতন স্বামী সন্তান কেউই নেই। বর্তমানে রেখা ৪০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক। ভারতীয় মূল্য অনুযায়ী যা ৩০৭ কোটি টাকার ও বেশি। তাহলে কে হবে এই সম্পত্তির মালিক?

সূত্রের খবরে জানা গেছে রেখার সেক্রেটারি ফারজানা রেখার সম্পত্তির একটা ভাগ পাবে। ৩২ বছর ধরে তিনি রেখার সঙ্গে ছায়ার মতন রয়েছে। যেকোনো পরিস্থিতিতে তিনি রেখাকে সামলে রেখেছেন। রেখা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন। রেখা তার সম্পত্তির কিছু অংশ চ্যেরিতিতে দান করবেন বলে ঠিক করেছেন। গরীব দুস্থ বাচ্চাদের জন্য তিনি দান করবেন।

আরও পড়ুন: অর্থ শূন্য অবস্থা, সাবান,শ্যাম্পু বেচে জীবন কাটাতে হচ্ছে সুপারহিট অভিনেত্রী ঐশ্বর্যকে

তবে এগুলো সবই শোনা কাহিনী। রেখা এখনো নিজের মুখে জানাননি তিনি তার এই বিপুল সম্পত্তির কি করবেন। সকলেই আশা করেন যাতে অভিনেত্রী সুস্থ স্বাভাবিক ভাবে জীবন কাটান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story