Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

মুখার্জি পরিবারে মাসি দিদার আগমন, লাঠি নিয়ে মাসি দিদাকে অপমান করে তারালো গুনগুন, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

মুখার্জি পরিবারে মাসি দিদার আগমন, লাঠি নিয়ে মাসি দিদাকে অপমান করে তারালো গুনগুন, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল খড়কুটো। একসময় এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই ছিল যে এই ধারাবাহিক TRP তালিকাতেও সবার শীর্ষে জায়গা করে নিয়েছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকে, গুনগুন এর অতিরিক্ত ন্যাকামো তে বিরক্ত হয়ে ওঠে দর্শকেরা এবং বর্তমানে সেরা দশের মধ্যে নেই এই ধারাবাহিক। তবে কিছু কিছু দর্শকের কাছে এখনো এই ধারাবাহিক ততোটাই পছন্দের। গুনগুন এর দুষ্টু মিষ্টি স্বভাব তারা এখনো ভালোবাসেন। সম্প্রতি এই ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। যেখানে প্রতিদিন সন্ধ্যে ৭:৩০ বাজলেই টিভির পর্দায় এই ধারাবাহিক দেখা যেত সেখানে বর্তমানে খরকুটো ধারাবাহিক প্রতিদিন দুপুর ২:৩০ এ দেখা যাবে।

সম্প্রতি দেখানো হচ্ছে যে মুখার্জি পরিবারে পটকার টিউমার অপারেশনের জন্য পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। টাকা যোগাড় নিয়ে সকলেই দোটানায় পড়ে যায়। কিন্তু অবশেষে গুনগুন তার সমস্ত গয়না বিক্রি করে দিয়ে পটকার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে এবং অবশেষে পটকার অপারেশন সাকসেসফুল হয়। কিন্তু এর মধ্যে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে মুখার্জি প্রবেশ করেছেন মাসি দিদা।

বাড়িতে এসেই মাসি দিদা গুনগুনের পোশাক নিয়ে নালিশ করে। তিনি জানান যে সংসারের হাল একেবারেই ধরে রাখতে পারেনি কেউ। সকলের সামনেই গুনগুন এই ধরনের পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ কোনো প্রতিবাদ করছেন। মাসি দিদার এই কথা শুনে সৌজন্যে প্রতিবাদ জানায়, সে বলে ওঠে এখন আর আগের মতো যুগ নেই এখন যুগ পাল্টেছে। সবাই এই ধরনের পোশাকই পরতে ভালোবাসেন। আর এই ধরনের পোশাক পরেও ভদ্র থাকা যায় যদিও সৌজন্যের এই ধরনের কথায় মাসি দিদার মন গলেনি।

আরও পড়ুন: বোধিসত্ত্বের বোধ বুদ্ধির সৃজিতার আসল পরিচয় জানলে চমকে উঠবেন? এতোটুকু বয়সে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করে ফেলেছে সে! ভাইরাল ফটো

এরপরেই গুনগুন মাসিকে দিদাকে প্রশ্ন করে যে ‘তাহলে কি বলতে চাইছো আমি অসভ্য?’ এই বলেই গুনগুন মাসি দিদার ব্যাগে লাথি দিয়ে দেয় এবং লাঠি নিয়ে তেড়ে আসে মাসি দিদা কে তাড়া করবে বলে গুনগুন এর এই কাণ্ড দেখে পরিবারের সকলে মিলে থাকে তড়িঘড়ি করে সামলায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment