Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

৯ জুলাই শ্রমিক ধর্মঘটের দিন অফিস কামাই করা যাবে না, জানাল নবান্ন

৯ জুলাই শ্রমিক ধর্মঘটের দিন অফিস কামাই করা যাবে না, জানাল নবান্ন

৯ জুলাই শ্রমিক ধর্মঘটের দিন অফিস কামাই করা চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার হঠাৎই ছুটি নিলে বা হাফ ডে অফিস করলে শোকজ করতে পারে রাজ্য প্রশাসন। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল নবান্ন।
৯ তারিখ দেশজুড়ে বন্‌ধ ডেকেছে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। আর এই বন্‌ধ সংস্কৃতির বিরোধী তৃণমূল সরকার।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সমস্ত কর্মচারীকে হাজিরা দিতে হবে। ওই দিন কোনও ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। পাশাপাশি শোকজও করা হতে পারে। উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করা হতে পারে।

আরও পড়ুন: পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে বিদেশমন্ত্রকের গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলল রাজ্য পুলিশ, চিঠি কেন্দ্রকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal