Take a fresh look at your lifestyle.

কেন্দ্রীয় শিক্ষা নীতি বাস্তবায়িত করতে কোনও রাজ‍্যকে বাধ‍্য করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষা নীতি মেনে চলতে কোনও রাজ্যকে বাধ্য না। এক মামলায় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নতুন শিক্ষানীতি কোনও রাজ্যের উপর জোর করে চাপানো যাবে না।
মামলাকারীর দাবি ছিল, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতে বাধ্য রাজ্য সরকারগুলি। মামলাকারীর আরও দাবি করেন, কেন্দ্রের এই শিক্ষা নীতি নিয়ে রাজনীতি করা হয়েছে। সমস্ত ভাষার শিক্ষার্থীদের উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হলো, শিক্ষানীতির বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া উচিত।
কেন্দ্র এই জাতীয় শিক্ষা নীতি ঘোষণা করার পর থেকেই এর বিরোধিতা করছে রাজ্য সরকার।

Comments are closed.