Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

‘দেশের মাটি’ শেষ হতেই বিশাল বড় সিদ্ধান্ত নিল নোয়া! লম্বা চুল কেটে ছোট্ট করে ফেললেন ‘নোয়া’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাস! নতুন অবতারে হাজির শ্রুতি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

‘দেশের মাটি’ শেষ হতেই বিশাল বড় সিদ্ধান্ত নিল নোয়া! লম্বা চুল কেটে ছোট্ট করে ফেললেন ‘নোয়া’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাস! নতুন অবতারে হাজির শ্রুতি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টলিউড অভিনেত্রী শ্রুতি দাস স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে অভিনয়ের মাধ্যমে চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় অভিনেত্রী। যে কারণে অবশ্য মাঝে মধ্যেই তাকে সোশ্যাল মিডিয়ায় নানান রকম বিতর্কে জড়িয়ে পড়তে হয়েছে। তবে এবার আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চাঞ্চল্য ফেলে দিলেন অভিনেত্রীদের অনুগামীদের মধ্যে।

প্রসঙ্গত একাধিক সিনিয়র অভিনেতা থাকার সত্বেও খুব শীঘ্রই শেষ হতে চলেছে স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকটি। দর্শকদের একাংশ মনে করছেন দুর্বল চিত্রনাট্যর কারণেই খুব বেশিদিন চলতে সক্ষম হয়নি ধারাবাহিকটি। তবে এবার ধারাবাহিকটির শুটিং শেষ হওয়া মাত্রই নতুন অবতারে হাজির হতে দেখা গেল ধারাবাহিকের নোয়া ওরফে অভিনেত্রী শ্রুতি দাসকে।

প্রসঙ্গত শ্রুতি তার লম্বা স্ট্রেইট চুলের জন্য অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এবার তিনি সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে যে ফটোটি শেয়ার করে নিলেন অভিনেত্রী সেখানে দেখা গেল লম্বা স্ট্রেইট চুল কেটে ফেলেছেন অভিনেত্রী। এবং কার্লিং করিয়ে নতুন হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছেন তিনি।

আরও পড়ুন: বেবি বাম্পে মধুবনী!! নিজেই জানালেন কেমন কাটছে নতুন জীবন

বলাই বাহুল্য এরপর রীতিমতো শোরগোল পড়ে যায় তার অনুগামীদের মধ্যে। অনুগামীদের একটি বড় অংশ অভিযোগ জানাতে থাকেন কেন অভিনেত্রী লম্বা চুল কেটে ফেললেন সেই নিয়ে। তবে অন্যান্যরা অবশ্য প্রশংসাই করেছেন শ্রুতির এই সিদ্ধান্তকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment