Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

কোভিড বিধি মেনেই মনোনয়ন পেশ ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের

কোভিড বিধি মেনেই মনোনয়ন পেশ ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস মনোনয়ন পত্র জমা দিলেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে মনোনয়ন পত্র জমা দেন তিনি। কোভিডের কারণে কোনওরকম মিছিল না করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন তিনি।

আরও পড়ুন: নাইট কারফিউ না থাকলেও পুজোয় মণ্ডপে ‘নো এন্ট্রি’, গতবারের মতন জারি কোভিড বিধি নিষেধ

এবার প্রথম প্রার্থী হয়েছেন পেশায় আইনজীবী শ্রীজীব বিশ্বাস। গত নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছেন। এদিন মনোনয়ন পত্র জমা দিয়ে শ্রীজীব জানিয়েছেন, মানুষের অভাব, অভিযোগ শুনে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। এই কেন্দ্রে মনোনয়ন পত্র জমা করার শেষ দিন সোমবার। শুক্রবার মনোনয়ন জমা করেছেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। এদিনই মনোনয়ন পেশ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal