Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

শুধু অন্যের ধর্মকে ছোট করা নয়, নিজের ধর্মকেও হেয় করা হল, জানালেন শেখ হাসিনা

শুধু অন্যের ধর্মকে ছোট করা নয়, নিজের ধর্মকেও হেয় করা হল, জানালেন শেখ হাসিনা

শুধু অন্যের ধর্মকে ছোট করা নয়, নিজের ধর্মকেও হেয় করা হল, এমনই জানালেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিনে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন। উল্লেখ্য, বাংলাদেশ ঘটনায় ধরা পড়েছে মূল চক্রী।

আরও পড়ুন: এক ওষুধেই সারবে মারণ রোগ ক্যান্সার, ট্রায়ালে সুস্থ ১৮ জন রোগী

বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া গেছে এই খবর। সেই দেশের পুলিশ দাবি করেছে, খুব শীঘ্র পুলিশ সাংবাদিক বৈঠক করে সব তথ্য সামনে আনবেন। পুজোর মরশুমে ভাংচুর করা হয় বাংলাদেশের কয়েকটি জেলার পুজোর মণ্ডপ। হামলা চালানো হয় ইস্কন মন্দিরেও। ঘটনার নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। কলকাতার ইস্কন মন্দিরের তরফে বাংলাদেশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার ফের সাংবাদিকদের সামনে তিনি ঘটনার নিন্দা করে বলেন, শুধু অন্যের ধর্মকে ছোট করা নয়, নিজের ধর্মকেও হেয় করা হল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

News