Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘এবার ঋদ্ধির সামনে খড়ি খুলে দেবে রাহুলের মুখোশ’! আসতে চলেছে ‘গাঁটছড়া’র টানটান পর্ব! ভাইরাল ভিডিও

‘এবার ঋদ্ধির সামনে খড়ি খুলে দেবে রাহুলের মুখোশ’! আসতে চলেছে ‘গাঁটছড়া’র টানটান পর্ব! ভাইরাল ভিডিও

খুব বেশিদিন হয়নি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র সম্প্রচার। তবে ইতিমধ্যেই অপর একটি চূড়ান্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’কে সরিয়ে দিয়ে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে নিতে সক্ষম হয়েছে সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিকটি।

পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ধারাবাহিকের নতুন প্রোমো যা দেখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। প্রসঙ্গত ইতিমধ্যেই এই ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের জন্য অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দারুণ প্রশংসিত হচ্ছেন অনুগামীদের কাছে। এবার ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা গেল ধারাবাহিকের নায়িকা খড়ি খুলে দেবে ধারাবাহিকের ভিলেন রাহুলের মুখোশ সকলের সামনে।

এদিনের প্রোমো দেখতে পাওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ায় কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই মুহুর্তের জন্য, যেখানে ঋদ্ধির সামনে ফাঁস হয়ে যাবে রাহুলের সমস্ত মিথ্যে এবং ভয়ংকর ষড়যন্ত্র।

আরও পড়ুন: পুরনো ক্ষত নিয়েই করেছিলেন শুটিং, ‘মিঠাই’ ধারাবাহিকের ১ বছর পূরণ হতেই আবেগপ্রবণ পোস্ট সৌমিতৃষার, তুমুল ভাইরাল ছবি

প্রসঙ্গত টানটান উত্তেজনাময় গল্পের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে নতুন এই ধারাবাহিকটি তবে এদিনের প্রোমো দেখার পর নেটিজেনদের একটি বড় অংশ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন মিঠাইয়ের পক্ষে টিআরপি তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করা আরো কঠিন হয়ে গেল। কারণ ‘গাঁটছড়া’র গল্পে একের পর এক মোচড় আনছেব ধারাবাহিকের নির্মাতারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment