Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

হাজার লুকোচুরির পরও প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্পের ছবি

হাজার লুকোচুরির পরও প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্পের ছবি

অবশেষে প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্পের ছবি। টানা এক সপ্তাহের জল্পনার অবসান। আর কোনও রটনা নয়, সত্যিই মা হচ্ছেন নুসরত জাহান। এবং তা বলে দিচ্ছে তারকা সাংসদের বেবি বাম্প।

নুসরত মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একথা প্রথম সামনে আসে গত শুক্রবার। তারপর থেকেই টলিপাড়ায় শুরু হয় জল্পনা। দিকে দিকে প্রশ্ন ওঠে সত্যিই কি নুসরত জাহান অন্তঃসত্ত্বা? যদি তাই হয়, তবে তাঁর অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? সেই নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। এরপর কাহিনীতে নয়া টুইস্ট! শুরু হয় নুসরত-নিখিলের বিয়ে বিতর্ক। নুসরত বিবৃতি জারি করে ঘোষণা করেন, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে অবৈধ। পালটা তোপ দাগেন নিখিলও।

দুই শুক্রবারের মধ্যে ঘটে যাই বহু ঘটনা। এবার সংবাদমাধ্যমে ফাঁস হল নুসরতের বেবি বাম্পের সুস্পষ্ট ছবি। এই ছবি দেখলে অবিশ্বাস মনেও বিশ্বাস জন্মাবে যে নুসরত শুধু অন্তঃসত্ত্বাই নয়, কমপক্ষে তাঁর প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তিন-চার মাসে।

আরও পড়ুন: ‘হিন্দুস্তান কা শের’ অক্ষয় ‘পৃথ্বীরাজ’ দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার, ভাইরাল ভিডিও

সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্চে, নুসরাত স্লিভলেস সাদা ড্রেস পড়ে আছেন, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিক। তাঁর চোখেমুখে মাতৃত্বের আভা, হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। নুসরতের সঙ্গে ছবিতে দেখা গেল তাঁর দুই বান্ধবী, তথা বিজেপি নেত্রী তনুশ্রী ও শ্রাবন্তীর।

 

নুসরত-শ্রাবন্তী-তনুশ্রীর বন্ধুত্ব নতুন নয়। তাই সময় পেলেই তাঁরা একসঙ্গে পার্টি করছেন। অন্যান্য দিনের মতোই তাঁরা পার্টি করছিলেন। এই পার্টিতে দুই বন্ধু ছাড়াও হাজির ছিলেন যশ, এমনকি পরিচালক বিরসা দাশগুপ্তও। পার্টির অন্দরেরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তনুশ্রীর চর্চিত প্রেমিক রাজকুমার গুপ্তা। যদিও পরে সেই ছবি তিনি মুছে ফেলেন তাঁর স্যোশাল মিডিয়া থেকে। তবুও একটি ছবি ভাইরাল হয়ে যায়।

সূত্রের খবর, আগামী ১০ সেপ্টেম্বর মা হচ্ছেন নুসরত জাহান। শহরের এক নামী ওমেন ও চাইল্ড কেয়ার হাসপাতালে ইতিমধ্যেই যাতায়াত শুরু করেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment