Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
18 June 2026

Denmark Sky: রাত ৯টাতেও ভরপুর সূর্যালোক! ডেনমার্কের আকাশের ছবি শেয়ার করে তাজ্জব করলেন ভারতীয় ইঞ্জিনিয়ার

ডেনমার্কে রাত ৯টার সময়ও চারিদিক কড়া রোদে ভেসে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ইঞ্জিনিয়ারের শেয়ার করা ডেনমার্কের আকাশের এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

Denmark Sky: রাত ৯টাতেও ভরপুর সূর্যালোক! ডেনমার্কের আকাশের ছবি শেয়ার করে তাজ্জব করলেন ভারতীয় ইঞ্জিনিয়ার

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ইউরোপের দেশগুলিতে গরমের দিনে দীর্ঘ সময় ধরে দিনের আলো থাকা নতুন কিছু নয়। তবে এবার এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর শেয়ার করা ভিডিওতে ডেনমার্কের রাতের আকাশ দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। রাত ৯টার সময়ও সেখানে চড়া রোদ দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

রাত ৯টাতেও ঠিক যেন দুপুরবেলা

অমিত শর্মা নামের এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর্তমানে ডেনমার্কে কর্মরত। সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ঘড়িতে তখন স্থানীয় সময় রাত ৯টা বেজে ৩ মিনিট। কিন্তু বাইরের আকাশ দেখলে মনে হবে তা ভরদুপুর। চারিদিক কড়া রোদে ভেসে যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে অমিত লিখেছেন, ‘বিশ্বাস করা কঠিন যে এখন রাত ৯টা বেজে গিয়েছে।’

ভৌগোলিক কারণ কী?

বিজ্ঞানীদের মতে, এটি সম্পূর্ণ একটি ভৌগোলিক ঘটনা। উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ার কারণে ডেনমার্কসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে (যেমন নরওয়ে, সুইডেন) মে থেকে জুলাই মাসের মধ্যে দিনের দৈর্ঘ্য প্রচণ্ড বেড়ে যায়। এই সময় পৃথিবী তার নিজের অক্ষে ২৩.৫ ডিগ্রি হেলে সূর্যের দিকে অবস্থান করে। ফলে এই অঞ্চলে সূর্য দিগন্তের নিচে খুব বেশি নামতে পারে না। একে বিজ্ঞানের ভাষায় ‘হোয়াইট নাইটস’ বা ‘মিডনাইট সান’-এর একটি রূপ বলা চলে।

আরও পড়ুন: খিদে ভুলে থাকতে ইউটিউবে ভিডিও দেখতেন, সেই দিনমজুরই এখন ইউটিউবে ভিডিও বানিয়ে লাখপতি   

সোশ্যাল মিডিয়ায় তীব্র চর্চা

অমিতের এই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। অনেক ভারতীয় ইউজার কমেন্ট বক্সে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘এমন জায়গায় ঘুমানোর সময় ঘড়ি দেখে সিদ্ধান্ত নিতে হবে, আকাশ দেখে নয়।’ আবার কেউ রসিকতা করে লিখেছেন, ‘ওখানকার কোম্পানিগুলো তো তাহলে বলবে দিন থাকতে থাকতে আরও বেশি কাজ করো!’ এই ভিডিওটি ডেনমার্কের প্রাকৃতিক বৈচিত্র্যকে নতুন করে ভারতীয়দের সামনে তুলে ধরেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Offbeat