Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

তবে কি হবে না ফুলশয্যা? ভেঙে যাবে আবির নিরুপমার বিয়ে?

এ কী কাণ্ড! ফুলশয্যা সন্ধ্যায় নব পরিণীতাকে রীতিমতো শাসালেন স্বামী। অমিতাভ বচ্চনের গাওয়া ‘বাগবান’ ছবির পার্টি সং ‘চলি

তবে কি হবে না ফুলশয্যা? ভেঙে যাবে আবির নিরুপমার বিয়ে?

এ কী কাণ্ড! ফুলশয্যা সন্ধ্যায় নব পরিণীতাকে রীতিমতো শাসালেন স্বামী। অমিতাভ বচ্চনের গাওয়া ‘বাগবান’ ছবির পার্টি সং ‘চলি চলি ফির চলি চলি’ গান বাজছে ফুল সাউন্ডে। সবাই পার্টির মুডে মেতে রয়েছে। তার মাঝেই এ কী ঘটে গেল? পার্টির মধ্যেই সকলের সামনে স্ত্রীকে কথা শোনালেন আবির। নিরুপমার উপরে রেগে গিয়ে রীতীমতো ধমক দিলেন আবির। ‘আরেকটু নাচ শিখবেন? নাকি আরেকটু শিক্ষা দেব?’ এই ভাবেই টোন কেটে নিরুপমার ওপর চটে গেলেন তিনি। অবশেষে অপমানিত হয়ে সেখান থেকে সরে যান নিরুপমা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে একে অপরের নানা কথা বলছিলেন এই নব দম্পতি। নেই কোনো মনোমালিন্য। তবে হঠাৎ ই বাধলো ঝামেলা। যা দেখে রীতিমত অবাক নেটবাসী। কি আপনিও অবাক? চলুন একটু খুলেই বলা যাক।

আরও পড়ুন: হিন্দু মন্দিরে মুসলিম যুবককে চুম্বনের দৃশ্য! তুমুল আপত্তি উঠল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ এর বিরুদ্ধে!

আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে স্টার জলসার ওগো নিরুপমা ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই ঘটল এই ঘটনা। নিরুপমার রূপ নেই বলে আবিরের তাঁকে মোটেই পছন্দ নয়। সেই কথা ফুলশয্যার রাতে স্পষ্ট বুঝিয়ে দিলেন নিজের মাকে। ফুলশয্যার রাতে নিজের স্ত্রীকে অপমান করেন আবির। তবে কি সত্যিই আবির ও নিরুপমা ফুলশয্যা হবে না? প্রশ্ন উঠছে দর্শকমহলে।

প্রসঙ্গত, ছোটপর্দায় যতই মনোমালিন্য থাক না কেন, অফ ক্যামেরা তাঁদের জুটি পুরো হট কেক। সম্প্রতি এক লাইফ আড্ডায় নিরুপমা উরফে অর্কজা আচার্য এবং আবির উরফে গৌরব রায়চৌধুরী জানান নাটকের মঞ্চে থেকেই ওগো নিরুপমা ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান তাঁরা। দুজনেরই এই ধারাবাহিক থেকেই টেলি জগতে অভিষেক। তাই এখনো অনেক কিছু শেখা বাকি। রোজই নতুন কিছু শিখছেন ক্যামেরার সামনে। অর্কজা জানান, এই ধারাবাহিকের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয় যে এখনও আমাদের সমাজে সুন্দরও অসুন্দরের ভেদাভেদ রয়েছে। রয়েছে বর্ণ বৈষম্য। আর সেই বৈষম্যের বিরোধিতা করতেই তৈরী ‘ওগো নিরুপমা’ র মত ধারাবাহিক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment