Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

ব্যর্থ হলো ওমি আগরওয়ালের পরিকল্পনা, কাছাকাছি এলো সিদ্ধার্থ এবং মিঠাই, মিঠাই ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, ভাইরাল ভিডিও

ব্যর্থ হলো ওমি আগরওয়ালের পরিকল্পনা, কাছাকাছি এলো সিদ্ধার্থ এবং মিঠাই, মিঠাই ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, ভাইরাল ভিডিও

টিআরপি তালিকায় কিভাবে নিজেদের জায়গা পাকাপোক্তভাবে ধরে রাখতে হয় সেটা ভালোমতোই জানে জি বাংলার মিঠাই ধারাবাহিক। বর্তমানে বাংলার ধারাবাহিক গুলির মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক হলো মিঠাই। প্রতিদিনই দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে হাজির হয়, যার জন্যই টিআরপি তালিকার প্রথম স্থান তাদের দখলে রয়েছে দীর্ঘ কয়েক মাস ধরে। বর্তমানে আবারো দর্শকদের নজর কাড়ার জন্য ধারাবাহিকের নতুন টুইস্ট আনা হয়েছে।

সম্প্রতিকালে পর্বগুলিতে দেখানো হয়েছে মোদক পরিবার তাদের নতুন মিষ্টির হাব খুলতে চলেছে। যার নাম রাখা হয়েছে মিঠাই হাব। অন্যদিকে মিঠাই দের সবসময়ের শত্রু আগারওয়াল সুইটস এ প্রবেশ ঘটেছে আগারওয়ালের ছোট ছেলে ওমি আগারওয়ালের এবং কলকাতায় ফিরে এসে মিঠাদের ব্যবসা বন্ধ করার তোড়জোড় শুরু করে দিয়েছে সে। তাদের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র সাজিয়ে চলেছে, কিছুতেই মিঠাই দের এই হাব খোলার প্ল্যান সফল হতে দেবে না ওমি। যার কারণে প্ল্যান করে সিদ্ধার্থ দের ময়রাদের কিডন্যাপ করে নিয়ে আসে এবং সেই সূত্র ধরেই মিঠাই এবং সিদ্ধার্থ সে ঘটনাস্থলে পৌঁছায় এবং ওমি মিঠাই এবং সিদ্ধার্থ কে সেই ঘরে আটক করে রাখে।

মোদক পরিবারের বিপদ নেমে এলোও দর্শকরা সেটি ভালো চোখে দেখছেন। তারা মনে করছেন ওমির জন্যই সিদ্ধার্থ এবং মিঠাই আরো কাছাকাছি চলে আসবে। সিদ্ধার্থ মিঠাই এর জন্য ইতিমধ্যে ভালোবাসা তৈরি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবারে ওমির পরিকল্পনায় মিঠাই এবং সিদ্ধার্থ এক ঘরে বন্দী হয়ে নিজেদের কিছু মুহূর্ত একসঙ্গে কাটাতে পারবে বলে দর্শকের ধারণা। তবে ওমি আগরওয়াল আসলে ফিরে এসেছে তার দাদা আদিত্য আগারওয়ালের অপমানের বদলা নিতে। এবারে দেখা যাক আগামী এপিসোড গুলিতে আরো কি কি চমক নিয়ে হাজির হয় বাংলার টপ ধারাবাহিক মিঠাই।

আরও পড়ুন: ‘সৌরভ, তুমি আমার’! দাদাগিরির মঞ্চে প্রকাশ্যেই সৌরভ গাঙ্গুলীকে ভক্তের প্রেম নিবেদন! লজ্জায় লাল মহারাজ, রইলো ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment