Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

‘সৌরভ, তুমি আমার’! দাদাগিরির মঞ্চে প্রকাশ্যেই সৌরভ গাঙ্গুলীকে ভক্তের প্রেম নিবেদন! লজ্জায় লাল মহারাজ, রইলো ভিডিও

‘সৌরভ, তুমি আমার’! দাদাগিরির মঞ্চে প্রকাশ্যেই সৌরভ গাঙ্গুলীকে ভক্তের প্রেম নিবেদন! লজ্জায় লাল মহারাজ, রইলো ভিডিও

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন। তা সত্ত্বেও ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয়তা আজও আকাশ ছোঁয়া। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনা করছেন। সেখানে হামেশাই প্রতিযোগীদের কলকাতার মহারাজের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে দেখা যায়। তবে এবার এক ধাপ এগিয়ে প্রকাশ্যেই দাদাগীরির মঞ্চে সৌরভকে প্রেম নিবেদন করে বসলেন এক প্রতিযোগী।

সৌমিলি নামের ওই পেশায় এয়ারহোস্টেস প্রতিযোগী এদিন সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর জন্যে তৈরি করে এনেছিলেন এক বিশেষ প্রেজেন্টেশন। যেখানে কবিতা, নাচ এবং অভিনয় মিশিয়ে তিনি নিজের ভালোবাসা উৎসর্গ করেন কলকাতার মহারাজের প্রতি। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা কবিতার মাধ্যমে ওই প্রতিযোগী জানান কিভাবে টিফিনের টাকা বাঁচিয়ে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় এর ছবি দেওয়া পোস্টার নিজের ঘরে আটকে ছিলেন।

পাশাপাশি তার সমস্ত সুখ-দুঃখের ভাগীদার ছিলেন সৌরভ। একজন ক্রিকেটার হিসেবে সাফল্যের শীর্ষে পৌঁছে তিনি যে সৌমিলির মতো ভক্তদের কতটা গর্বিত করেছেন, সেকথাও জানাতে ভোলেননি ওই প্রতিযোগী। বলাই বাহুল্য তার প্রেজেন্টেশন দেখে রীতিমত মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। পাশাপাশি বেশ লজ্জা পেতে দেখা যায় স্বয়ং সৌরভকেও।

আরও পড়ুন: সবচেয়ে কাছের মানুষ কে হারালেন হৃত্বিক রোশন! শোকের ছায়া অভিনেতার পরিবারে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা হৃত্বিক, পরলোক গমন করলেন পরিবারের অন্যতম সদস্য

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ হতেই মুহূর্তে তা রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন ওই প্রতিযোগী অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন নিজের মনের কথা। ফলে তার গোটা পারফরম্যান্সটি বর্তমানে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment