Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

বিগ – বি এর জন্মদিনের দিনই স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন কেবিসি 14-এ অমিতাভকে কাঁদিয়েছেন, কিন্তু কেন ?

বিগ – বি এর জন্মদিনের দিনই স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন কেবিসি 14-এ অমিতাভকে কাঁদিয়েছেন, কিন্তু কেন ?

কৌন বনেগা ক্রোড়পতি 14-এর একটি নতুন প্রোমোতে জয়া বচ্চনকে অমিতাভ বচ্চনের বিপরীতে হটসিটে বসে থাকতে দেখা যায়। তিনি এমন কিছু বলেন ১১ই অক্টোবর কেবিসি এর মঞ্চে যা বিগ বি কে রীতিমত কাঁদিয়ে দিয়েছে।

কৌন বনেগা ক্রোড়পতিতে 11 অক্টোবর ছিল বিশেষ গুরুত্বপূর্ণ , কারণ এই দিন হোস্ট অমিতাভ বচ্চনের জন্মদিন। এইদিন হট সিটে ছিলেন বিগ বি-র স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন। এপিসোডের একটি প্রোমো, যা 11 অক্টোবর প্রিমিয়ার হয়েছে , তাতে জয়া তার সম্পর্কে হৃদয়বিদারক কিছু প্রকাশ করেছেন । যার পরে বিগ বি কে আবেগপ্রবণ হতে দেখা যায়। এই নতুন এপিসোড সব ভক্তদের করে তুলেছে উদ্বিগ্ন।

শুরুতে মঞ্চে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিষেক বচ্চনকে হট সিটে দেখা যায়। তারপর তিনিএকটি চমক দেন। একটি জনপ্রিয় সংলাপের সাথে তিনি ঘোষণা করেন, “রিশতে মে জো হামারি মা লাগতি হ্যায় (সম্পর্কের ভিত্তিতে যিনি আমার মা)। ওহ আ রেহি হ্যায়” এই কথা বলার সাথে সাথে জয়া বচ্চন একটি সাদা এমব্রয়ডারি করা স্যুটে মঞ্চে প্রবেশ করেন বেশ নাটকীয়তার সাথে।

আরও পড়ুন: শীতের সকালে হঠাৎই নস্টালজিক সোনাম… স্মৃতি ফিরে এলো তাঁর ওয়ালে

তারপর শুরু হয় শো কিন্তু এই দিন অভিনেতার জন্মদিন হওয়া সত্ত্বেও জয়া বচ্চন তাদের বিপুল পরিমাণ দর্শকের সামনেই হঠাৎই রীতিমত খোলাখুলি ভাবে এক অভিযোগ করে বসেন ৮০ বছরের বৃদ্ধ এই বার্থডে বয় এর বিরুদ্ধে। যে কারণে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা।

বিগ বীর ঘরণী জয়া বচ্চন অভিযোগ করেন যে বিগ বির যখনই কোন শিল্পীর কাজ পছন্দ হয় তখনই তিনি তাকে নিজের হাতে লেখা একটি কার্ড ও ফুলের তোড়া উপহার স্বরূপ দেন। কিন্তু অভিনেত্রী এবং শিল্পীর জয়া বচন কখনোই তার স্বামীর কাছ থেকে এইরকম কোন উপহার পাননি। তিনি সরাসরি স্বামীকে বলেই বসলেন, ” আমাকে তো কখনো এমন উপহার দাওনি!” তাতে এই রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অভিনেতা । কিন্তু মায়ের এখানে অভিযোগে বাবা যতই অপ্রস্তুত হোক ছেলে অভিষেক কিন্তু পক্ষ সমর্থন করেছিলেন তার মায়েরই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment