Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
11 July 2026

সেটে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, বমিও করে ফেলেন তিনি! এর পরেও উনি টানা শুটিং করে গেছিলেন, এতটাই ছিল তার কাজের প্রতি ডেডিকেশন, কিভাবে কেটেছিল অভিষেক চ্যাটার্জির শেষ কয়েক ঘন্টা?

সেটে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, বমিও করে ফেলেন তিনি! এর পরেও উনি টানা শুটিং করে গেছিলেন, এতটাই ছিল তার কাজের প্রতি ডেডিকেশন, কিভাবে কেটেছিল অভিষেক চ্যাটার্জির শেষ কয়েক ঘন্টা?

বছর শুরুতে আরো এক খারাপ খবর। আমাদের মাঝখান থেকে হারিয়ে গেলেন আরও এক কিংবদন্তি অভিনেতা অভিষেক চ্যাটার্জী। পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে প্রথম ইন্ডাস্ট্রি তে পা রাখা অভিনেতার। তারপর থেকেই একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন। নায়ক খলনায়ক চরিত্রে নিজের দাপুটে অভিনয় এর সঙ্গে দর্শকের মন জয় করেছেন। তার এই অকাল প্রয়াণ টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তার এই হঠাৎ মৃত্যু কেউই মেনে নিতে পারেননি। বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজন প্রত্যেকে শোকবার্তা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দীর্ঘ চার দশক ধরে দক্ষভাবে অভিনয় সঙ্গে যুক্ত তিনি কখনো ছুটি নেননি অভিনয় জীবন থেকে। সব সময়ে শুটিং ফ্লোরে আঁকড়ে পড়ে থাকতেন। টলিউডের বড়পর্দা থেকে বিরতি নিলেও ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন কয়েকবছর। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায় রচিত খরকুটো ও মোহর ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। এমনকি মৃত্যুর আগেও তাকে খরকুটোর ধারাবাহিক শুটিং ফ্লোরে দেখা যায়। খরকুটো ধারাবাহিকে অভিষেক চ্যাটার্জী বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মালবিকা সেন। তিনি জানিয়েছেন শুটিং ফ্লোরে সব সময় হাসিখুশি থাকতেন তিনি, একজন প্রাণখোলা প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বিন্দুমাত্র অহংকার ছিল না তার মধ্যে। সহ অভিনেতা অভিনেত্রীদের প্রত্যেকের সঙ্গে সমানভাবে মিশতেন তিনি।

আরও পড়ুন: ‘মির্জাপুর’ থেকে অনুপ্রাণিত হয়েই নিকিতাকে করেছেন খুন, জানালেন অভিযুক্ত তৌসিফ

শুটিং ফ্লোর সবসময় হৈ-হুল্লোড়ে মাতিয়ে রাখতেন। উৎসব প্রেমী মানুষ ছিলেন তিনি। তার মধ্যে যে এত বড় একটা রোগ বাসা বেঁধে রয়েছে তা কেউই বুঝতে পারেননি। তাকে অনেকেই বলেছিলেন যে এবার তার একটু বিরতি নেওয়া উচিত একটু বিশ্রামের প্রয়োজন তার। কিন্তু তিনি সব সময় শুটিং ফ্লোরে থাকতে ভালবাসতেন অভিনেতা।

আরও পড়ুন: খোলা পিঠ! অভিনেত্রী সোহিনী সরকারের খোলা পিঠে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকলেন প্রেমিক রণজয়! দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ নেটদুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

অন্যদিকে খরকুটো ধারাবাহিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা অর্থাৎ গুনগুন। তার মৃত্যুর খবর শুনে শোকাহত তৃণা একেবারেই ভেঙে পড়েছেন। যেন বাস্তব জীবনের বাবা কে হারালেন। ধারাবাহিকে ড্যাডি বলে ডাকতেন অভিষেককে, তেমনই বাস্তব জীবনে বাবার মতো স্নেহ এবং ভালোবাসতেন অভিষেক বাবুকে। অভিষেক ও মেয়ের মতই ভালবাসতে তৃণা কে। তৃণা বারবার অভিষেক বাবুকে শরীরের যত্ন নেওয়ার কথা এমনকি মৃত্যুর আগের দিন শুটিং ফ্লোরে তৃণা বারবার অভিষেক বাবুকে বকা দিয়েছিলেন নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য কিন্তু হঠাৎ তার মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment