Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

বিবাহবার্ষিকীর দিনেই সৌমেনের কদর্য রূপ রুশার সামনে নিয়ে এলো পিহু, অবাক গোটা সেন পরিবার, মন ফাগুন সিরিয়ালে নতুন টুইস্ট, তুমুল ভাইরাল ভিডিও

বিবাহবার্ষিকীর দিনেই সৌমেনের কদর্য রূপ রুশার সামনে নিয়ে এলো পিহু, অবাক গোটা সেন পরিবার, মন ফাগুন সিরিয়ালে নতুন টুইস্ট, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। শুরুর দিন থেকেই দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের পর্দায় ঋষি ও পিহুর অনস্ক্রিন রসায়ন দেখতে পছন্দ করেন অনুরাগীরাও। ধারাবাহিকের প্রতিটি এপিসোডে থাকে টান টান উত্তেজনা। সম্প্রতি মিস্টার সেনের সাহায্যে দিদি রুশার স্বামী সৌমেনের ব্যাপারে তার ভুল ধারণা ভেঙে দিয়েছে পিহু।

ধারাবাহিকের গল্প অনুযায়ী পিহু কয়েকদিন আগেই জানতে পেরেছে, মিস্টার সেনের দিদি রুশাই হলো তার সেই হারিয়ে যাওয়া আসল দিদি। আর মিস্টার সেন হল তার ছোটবেলাকার ভালোবাসার মানুষ টুবাইদা। এই কথা জানার পর থেকেই দিদি সামনে তাদের সম্পর্কের সত্যিটা বারবার আনার চেষ্টা করছে পিহু। তবে সেই সময়কার স্মৃতি ভুলে গিয়েছে রুশা। তবে এর মধ্যেই গল্পে এসেছে নতুন টুইস্ট। মিস্টার সেনের সহজেই সৌমেনের ষড়যন্ত্রের কথা পিহু সামনে এনেছে রুশার।

সে একটি ভিডিওর মাধ্যমে সবটা জানিয়েছে বাড়ির সকলকে। রুশার আগেও সৌমেন আরও একটি বিয়ে করেছিল। তাদের একটি ছেলেও ছিল। তবে শুধুমাত্র সেন পরিবারের অগাধ সম্পত্তির দিকে তাকিয়েই রুশাকে বিয়ে করেছে সে। সম্পত্তির জন্য নিজের বৌ ও ছেলেকে মারতেও তার হাত কাঁপে না। এমনকি সে রুশাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। সেকথা সে নিজের মুখেই বলেছে। সম্প্রতি সেই ভিডিওই সকলের সামনে চালিয়েছিল পিহু, যা দেখে রীতিমতো ভেঙে পরেছে রুশা। সৌমেন ও রুশার বিবাহবার্ষিকীর দিনই এই কথা সকলকে জানিয়েছে পিহু। বাড়ির সকলেই বেজায় চটেছে সৌমেনের উপরও। মিস্টার সেনও দিদির জন্য কথা শোনালে ছাড়েনি সৌমেনকে। এরপর গল্প কোন দিকে এগোবে তা জানার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

আরও পড়ুন: এবার একসঙ্গে দুই স্বামীর মুখোমুখি ‘কড়িখেলা’র নায়িকা পারমিতা! ‘আবার গাঁজাখুরি গল্প শুরু’, ক্ষোভপ্রকাশ দর্শকদের, তুমুল ভাইরাল ভিডিও

ধারাবাহিক অনুযায়ী ধীরে ধীরে কাছে আসছে পিহু ও ঋষি। পিহু ইতিমধ্যে জেনে গিয়েছে মিস্টার সেনই হল তার টুবাইদা। তবে সন্দেহ হলও সত্যিটা এখনো জানেনা ঋষি। তবে সে নিজেও বুঝতে পারছে ধীরে ধীরে পিহুর প্রতি আকর্ষণ বাড়ছে তার। ভালোবেসে ফেলছে তাকে। আপাতত ধারাবাহিক অনুরাগীরা তাদের মিলন পর্ব দেখার অপেক্ষায় রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment