Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

কাটা শুধু জ্যান্ত শিং মাছ খেয়ে ফেলছেন এক ব্যক্তি, বাংলাদেশের এক ব্যক্তির প্রতিভা দেখে অবাক প্রত্যেকে, ভাইরাল ভিডিও

কাটা শুধু জ্যান্ত শিং মাছ খেয়ে ফেলছেন এক ব্যক্তি, বাংলাদেশের এক ব্যক্তির প্রতিভা দেখে অবাক প্রত্যেকে, ভাইরাল ভিডিও

আমাদের চারিপাশে এরকম অনেক প্রতিভাবান মানুষ রয়েছেন যারা সত্যিই প্রতিদিন আমাদের নিজেদের প্রতিভা দিয়ে অবাক করে দেন। সেরকমই একজন মানুষ হলেন রেজাউল করিম। তিনি বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম সাতক্ষীরার বাসিন্দা। এই রেজাউল ব্যক্তির অসাধারণ প্রতিভার মধ্যে একটি হলো তিনি জ্যান্ত মাছ নিমিষেই গিলে ফেলতে পারেন। আর তার এই প্রতিভার জন্য তিনি গোটা বিশ্বের কাছে বেশ জনপ্রিয়। তার প্রতিভা দেখে প্রত্যেকেই অবাক হন প্রতিদিন। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে এই ব্যক্তির।

আমার প্রত্যেকেই জানি কাঁটাযুক্ত পিচ্ছিল প্রকৃতির মাছ হল শিং মাছ। যেই মাছ ধরতে গেলেই যে কারো হাতে কাটা ফুটে যায় সেই মাছ কে কেউ কি করে জ্যান্ত গিলে ফেলতে পারে তা নিয়ে প্রত্যেকের মনে প্রশ্ন ছিল। এমনকি মাছটিকে মুখের মধ্যে নিয়ে নানারকম কারুকার্য করে দেখান রেজাউল করিম। আর তার এই কাজকর্ম দেখে প্রত্যেকে অবাক হয়ে যান।

সম্প্রতি তার এই মাছ খেয়ে নেওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। শুধুমাত্র তাই নয় সেই মাছ আবার বের করে দিচ্ছেন জ্যান্ত। শিং মাছের কাঁটা অত্যন্ত বিষাক্ত। ওই মাছের কাঁটা যদি একবার কারো শরীরে ফোটে তাহলে সেই জায়গা রক্ত জমাট বেঁধে অসচ্ছ যন্ত্রণা হয়। তার কাটায় রয়েছে প্রচন্ড বিষাক্ত জিনিস যার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে শিং মাছটি জ্যান্ত গিলে নিচ্ছেন রেজাউল করিম।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত কে ভুলে গিয়ে নিজের প্রেমিক ভিকির জন্যই কারবা চৌথ রাখলেন অঙ্কিতা লোখান্ডে!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment