Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

সারাদিন পরিশ্রম করে এসেছে বাবা নিজের হাতে বাবাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে ছোট্ট সন্তান, তুমুল ভাইরাল ভিডিও

সারাদিন পরিশ্রম করে এসেছে বাবা নিজের হাতে বাবাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে ছোট্ট সন্তান, তুমুল ভাইরাল ভিডিও

পৃথিবীর সমস্ত মিষ্টি সুন্দর সম্পর্ক গুলির মধ্যে অন্যতম একটি হল বাবা এবং মেয়ের সম্পর্ক। এই সম্পর্কের সাথে কোন সম্পর্কের আর তুলনা করা চলে না। ছোটবেলায় যেমন বাবারা মেয়েদের মা বলে সম্বোধন করে তেমনি বড় হলে সেই মেয়েরাই বাবাদের মায়ের মত শাসন করে। তাই এর চেয়ে মিষ্টি সম্পর্ক হয়তো পৃথিবীতে আর দুটো নেই। ভাষায় প্রকাশ করা যাবে না এই সম্পর্কের গভীরতা বা মিষ্টতা। সম্প্রতি সেরকমই একটি বাবা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া তে।

ঘটনাটি মুম্বাইয়ের লোকাল ট্রেনে ঘটেছে। এক ব্যক্তি ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ছোট্ট কন্যা সন্তান তার বাবাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে যত্ন সহকারে। আর এই ভিডিও দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে উঠেছে। এত সুন্দর একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়েও কি আর উপায় আছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের এক লোকাল ট্রেনের মেঝেতে বসে রয়েছে এক ব্যক্তি। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি খেটে খাওয়া কর্মঠ মানুষ। পায়ের ঘা মাথায় ফেলে দিন আনা দিন খায়। সেরকমই অবস্থায় তার কন্যা সন্তান
তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। বাবাও তার সন্তান মাথায় হাত বুলিয়ে আদর করছে। ভিডিওটি সকলকেই মুগ্ধ করেছে ভিডিওটি দেখে অনেককেই শেয়ার করেছেন।

আরও পড়ুন: ‘স্টার সুপারস্টার কোনোটাই নিজেকে ভাবিনা, যেটা অনেকেই নিজেকে ভাবে!’, প্রসেনজিৎ-ঋতুপর্ণার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, ক্ষোভে ফেটে পড়লেন সুপারস্টার অভিষেক চ্যাটার্জী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment