Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

রাজ‍্যে শুরু হল অনলাইনে এসআইআর ফর্ম পূরণের কাজ

রাজ‍্যে শুরু হল অনলাইনে এসআইআর ফর্ম পূরণের কাজ

পুরোদমে শুরু হয়েছে এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও রা। এবার অনলাইনে ফর্ম পূরণ শুরু করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, বিএলও–রা এনিউমারেশন ফর্ম বিলি শুরু করলেও এখনও সব বাড়িতে তা পৌঁছয়নি। শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ শতাংশের বেশি এনিউমারেশন ফর্ম বিলি হয়েছে।
এই পরিস্থিতিতে সবাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।
ভিন দেশে বা ভিন রাজ্যে বসবাসকারী বা কোনও কারণে অন্যত্র থাকা ব্যক্তিরাও অনলাইনের সুবিধা নিতে পারবেন। কমিশন জানিয়েছে, যাঁদের বাড়িতে বিএলও ফর্ম পৌঁছে দিয়েছেন, তাঁরা ফিজ়িক্যাল ফর্মই ফিলআপ করে জমা দেবেন।
যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, তাঁদের বাড়িতেও যদি বিএলও ফিজ়িক্যাল ফর্ম নিয়ে যান, তা হ‍লেও তাঁরা ফিজ়িক্যাল ফর্ম পূরণ করে দিতে পারেন।

আরও পড়ুন: খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মমতা, দিনভর একগুচ্ছ কর্মসূচি ঘাসফুল শিবিরের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal