চাহিদা মত অক্সিজেনের প্ল্যান্ট বসাতে দিতে চাইছে না কেন্দ্র। এই অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকার নিজস্ব তহবিল খরচ করে অক্সিজেন প্লান্ট তৈরি করতে প্রস্তুত কিন্তু কেন্দ্রের কারণে তা করা যাচ্ছে না।
এর আগেও প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কখনও টিকার জোগান বাড়ানোর আবেদন আবার কখনও অক্সিজেন প্লান্ট, কেন্দ্রীয় সরকারকে মমতার পত্রঘাত অব্যাহত।

