Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

একমাত্র ছেলের জন্মদিন পালিত হচ্ছে রাজ-শুভশ্রীর বাড়িতে, সেলেব কিড ইউভান এর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও

একমাত্র ছেলের জন্মদিন পালিত হচ্ছে রাজ-শুভশ্রীর বাড়িতে, সেলেব কিড ইউভান এর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম দুই জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। পেশায় রাজ চক্রবর্তী পরিচালক আর শুভশ্রী জনপ্রিয় অভিনেত্রী। এই জনপ্রিয় পরিচালক এবং অভিনেত্রী কয়েক বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর তাঁদের কোল আলো করে আসে তাঁদের একমাত্র পুত্র সন্তান। এই জনপ্রিয় ব্যক্তিত্বদের সমস্ত খবরই থাকে সর্বদাই সংবাদের শিরোনামে। বাবা মায়ের সাথে সাথে সন্তানের পরিচিতিও কিছু কম নেই সোশ্যাল মিডিয়ায়।

ছোট্ট ইউভানকে নিয়ে মাতামাতি অন্যান্য সেলিব্রিটি কিডদের থেকে অনেক বেশি। তার একটি কারণ তাঁর বাবা-মা এমন কি পরিবারের সদস্যরাও মাঝেমধ্যেই তাঁদের বাড়ির একমাত্র ছেলের বিভিন্ন ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এইসব পোস্টের কারণেই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় থাকেন ছোট্ট ইউভান।

প্রত্যেকবারের মতো সম্প্রতি আবারও ইউভানের একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভানের জন্মদিন পালিত হচ্ছে। খাটের উপর বসে দুটি কাপ কেক নিয়ে কাটা চামচ নিয়ে কেকটি কাটার চেষ্টা করছে ছোট্ট ইউভান। এই কেকটি কাটার আগে ইউভানকে দিয়ে একটি ক্যান্ডেল নেভানো হয়। আর তারপরে সেই কাঁটা চামচ দিয়ে কাপ কেকের ক্রিমটি তোলার চেষ্টা করে। আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে “হ্যাপি বার্থডে টু ইউ” গানটি।

আরও পড়ুন: ‘ঋদ্ধি এতো গায়ের জোর খাটায় কেনো মেয়েটার উপর?’, নিজের ঘরে নিয়ে এসে খড়ির সঙ্গে চোখ বেঁধে একি করলো ঋদ্ধিমান! ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়, দেখে নিন ভিডিও

ভিডিওটি পোস্ট মাত্রই খুব অল্প সময়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সংবাদ মাধ্যম এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ইউভানের হ্যাপি বার্থডে”। খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষ পছন্দ করেছেন এই ভিডিওটি। এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে উইশ করেছেন “রাজশ্রী” পুত্রকে। প্রসঙ্গত কিছুদিন আগেও ইউভানের আরও একটি ভিডিও পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছিল অভিনেত্রী মাতার ছেলেকে গাড়িতে বসে বসে অভিনয়ের নানান অভিব্যক্তি করে দেখাতে বলছেন। আর ছোট্ট বাচ্চাটি অক্ষরে অক্ষরে সে সবই পালন করছে। এই ভিডিওটি এর আগে বেশ ভালো অংশ দর্শকের মন জয় করেছিল। এই ভিডিওটিও তাই। বলাই বাহুল্য ইউভানের যেকোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment