Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

‘সাধারণ মানুষ এক বছরে যা আয় করেন, এক ঘন্টায় তা আয় করেন মুকেশ আম্বানি’! সামনে এল তার ধন-সম্পত্তির বিস্ফোরক তথ্য, শুনলে কপালে উঠবে চোখ

‘সাধারণ মানুষ এক বছরে যা আয় করেন, এক ঘন্টায় তা আয় করেন মুকেশ আম্বানি’! সামনে এল তার ধন-সম্পত্তির বিস্ফোরক তথ্য, শুনলে কপালে উঠবে চোখ

এই মুহূর্তে ভারতের অন্যতম একজন ধনী ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি। পাশাপাশি গোটা পৃথিবীতে ধনী ব্যবসায়ীদের তালিকাতেও দেখতে পাওয়া যায় তাকে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রাখতে। তবে এবার সামনে এলো তার প্রতিদিনের আয়ের হিসাব যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য হয়েছে নেটিজেনদের।

কারণ জানা গিয়েছে প্রতিদিন ১৫১.৭১ কোটি টাকা আয় করেন মুকেশ আম্বানি তার বিভিন্ন ব্যবসা গুলি থেকে। প্রসঙ্গত শুধুমাত্র ভারতবর্ষ নয় তার বাইরেও একাধিক দেশে ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুকেশ আম্বানির। সেখান থেকে প্রতি ঘন্টায় ছয় কোটি টাকা আয় করতে সক্ষম হন তিনি। এছাড়াও ভারতবর্ষে তার সহস্রাধিক কোটি টাকার বাড়ি এবং একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে অনেকেই জানেননা মুকেশ আম্বানি রাস্তায় বেরোলে তার গাড়ির আগে অন্তত ১০ টি গাড়ি চলে, যেগুলিতে থাকেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা।

এছাড়াও সোশ্যাল মিডিয়ার দৌলতে মুকেশ আম্বানির স্ত্রীর নীতা আম্বানির সম্পর্কেও নানান বিস্ফোরক তথ্য বর্তমানে জানতে পেরেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। জানা গিয়েছে যতই দামি জামাকাপড় হোক না কেন তা একবারের বেশি পড়েন না মুকেশ আম্বানির স্ত্রী। বলাই বাহুল্য ভারতের এই অন্যতম ধনী ব্যবসায়ীর সম্পত্তির পরিমাণ জানতে পেরে যারপরনাই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: Petrol Diesel New Rule: পেট্রোল পাম্প থেকে বাল্ক ডিজেল কেনায় নিষেধাজ্ঞা কেন্দ্রের, ৯০ দিনের নির্দেশিকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance