Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

‘আমাদের দাম্পত্য ভালো নেই, আমি মুম্বাইতে, আমার স্বামী কলকাতায় থাকেন’! ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন জনপ্রিয় খলনায়িকা পায়েল সেন ওরফে মানসী সেনগুপ্ত

‘আমাদের দাম্পত্য ভালো নেই, আমি মুম্বাইতে, আমার স্বামী কলকাতায় থাকেন’! ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন জনপ্রিয় খলনায়িকা পায়েল সেন ওরফে মানসী সেনগুপ্ত

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় খলনায়িকা তিনি। ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে পায়েল সেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পাশাপাশি বর্তমানে কলকাতার গণ্ডি ছাড়িয়ে মুম্বাইতেও কাজ করতে দেখা যাচ্ছে তাকে। তবে ছোটপর্দায় বারংবার নেতিবাচক চরিত্রে কাজ করলেও ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অত্যন্ত মিশুকে, এমনটাই দাবি করে থাকেন তার অনুগামীরা।

তবে এবার এক বেসরকারি সংবাদমাধ্যমের সামনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। এদিন সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি তাঁর এবং তাঁর স্বামী অভিজিৎ এর মধ্যকার সম্পর্ক মোটেও ভালো নেই। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যকার দূরত্বর কথা জানতে পারছিলেন অনুগামীরা। বর্তমানে তার স্বামী কলকাতায় এবং তিনি মুম্বাইতে থাকেন বলে জানিয়েছেন মানসী।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে সম্প্রতি তার অনুগামীরা জানতে পেরেছেন নিজের সংসার সামলানোর জন্য কলকাতা থেকে নিজের বোনেদের মুম্বাইতে নিজের কাছে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি তার এই বিস্ফোরক মন্তব্য শুনে এবার অনুগামীরা মনে করছেন হয়তো খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে অভিনেত্রীর। তবে ব্যক্তিগত জীবনে ঝড় চললেও চললেও পেশাদারী জীবনে চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাকে। মুম্বাইতে এই মুহূর্তে একসঙ্গে দুটো সিরিয়ালে কাজ করছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

আরও পড়ুন: ‘আমার ছেলে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে’! ছেলে ইউভানের সম্পর্কে জানালেন করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, ছেলের প্রশংসায় পঞ্চমুখ রাজ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment