Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

নতুন গান নিয়ে এল পবনদ্বীপ-অরুণিতা জুটি! দুজনের ঘনিষ্ঠ রোম্যান্সে মুগ্ধ অনুগামীরা, লাজুক হেসে মুখ নামাল গায়িকা! ডুব প্রেমের রসায়নে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

নতুন গান নিয়ে এল পবনদ্বীপ-অরুণিতা জুটি! দুজনের ঘনিষ্ঠ রোম্যান্সে মুগ্ধ অনুগামীরা, লাজুক হেসে মুখ নামাল গায়িকা! ডুব প্রেমের রসায়নে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মঞ্চ থেকে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এবং গায়ক পবনদ্বীপ রাজন। প্রথম এবং দ্বিতীয় স্থানটি তারাই ছিনিয়ে নিয়েছিলেন প্রতিযোগিতায় ।পাশাপাশি প্রতিযোগিতা চলাকালীন একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তারা এমনটাই মত ছিল অনুগামীদের। যদিও তারা প্রকাশ্যে কখনো স্বীকার করেননি তাদের প্রেমের কথা, তবে একের পর এক রোমান্টিক গান একসঙ্গে গাইতে দেখা গিয়েছে এই জুটিকে।

সম্প্রতি এই জুটি অনুগামীদের জন্য প্রকাশ্যে এনেছেন তাঁদের নতুন মিউজিক অ্যালবাম ‘মনজুর দিল’র রিপ্রাইস ভার্সন। অর্থাৎ, স্টুডিওয় গান রেকর্ডিংয়ের সময়কার নানা মিষ্টি মুহূর্ত এবার সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখতে পাবেন তাদের অনুগামীরা। এদিন তাদের প্রকাশ করা ভিডিওয় দেখতে পাওয়া গিয়েছে ফ্লোরাল শার্ট আর কালো প্যান্ট পরা পবনদ্বীপ এবং নীল রঙের স্কার্ট আর গোলাপি টপ পরা অরুনিতা একে অপরকে দেখে লাজুক ভাবে গান গাইছেন একসঙ্গে। পাশাপাশি ভিডিওয় তাদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো এমনটাই মতামত অনুগামীদের।

প্রসঙ্গত কিছুদিন আগেই লন্ডন থেকে শো করে ভারতে ফিরেছেন এই জুটি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবসময় তাদের একসঙ্গে গান প্রকাশ করতে দেখা যায়। যা থেকে অনুগামীরা মনে করছেন তারা স্বীকার না করলেও তাদের এই প্রিয় জুটি নিশ্চয়ই একে অপরের প্রেমে পড়েছেন। যে কারণে পরপর বিভিন্ন রকম রোমান্টিক গান একসঙ্গে গাইতে দেখা যাচ্ছে তাদের।

আরও পড়ুন: ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ, এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সঙ্গীতশিল্পীর দেহ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment