Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ছাদনাতলায় চার হাত এক হবে দেবলীনা-গৌরবের

লাজে রাঙা হল কনে বধু গো, মালা বদল হবে এ রাতে!! আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছে টলিঊডের অন্যতম জুটি গৌরব

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ছাদনাতলায় চার হাত এক হবে দেবলীনা-গৌরবের

লাজে রাঙা হল কনে বধু গো, মালা বদল হবে এ রাতে!! আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছে টলিঊডের অন্যতম জুটি গৌরব এবং দেবলীনা। সকাল থেকেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদ পর্বের ছবি দিয়েছেন দেবলীনা কুমার। ছবিতে উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজ, খোলা চুল, ছোট্ট টিপ, শাঁখা-পলায় বাঙালি লুকে ধরা দিয়েছেন রঙ্গবতী কন্যা।

গতকালই নিজের মেহেন্দি পর্বের ছবি দিয়েছেন দেবলীনা। পাশাপাশি নিজের ইন্সটা প্রোফাইলে আরও একটি ভিডিও শেয়ার করেছেন দেবলীনা। যেখানে দেখা গিয়েছে দেবলীনা দিচ্ছে দশ-দশটা ডেড লিফ্ট। তাও আবার ৪০ কেজি নিয়ে। মেহেন্দির অনুষ্ঠানে পরনে ছিল ব্লু স্লিভলেস কুর্তির সাথে ফুলের গয়না। চোখে স্মাজড কাজল এবং ঠোঁটে রেড লিপস্টিক। শোনা গিয়েছে আজ বিয়ের অনুষ্ঠানে লাল বেনারসিতেই সকলের নজর কাড়তে চলেছেন দেবলীনা, এমনকি ধুতি পাঞ্জাবীতে সাজবেন অভিনেতা গৌরবও।

আরও পড়ুন: ওমির মৃত্যু রহস্য সমাধান করছে সিদ্ধার্থ! আই পি এস অফিসার হয়ে রুদ্র কী করছে? নাকি নিপার ছেলে মানুষি সামলাতে গিয়ে তার সমস্ত পুলিশি বুদ্ধি গায়েব হয়ে গেছে? প্রশ্ন তুলছেন নেটিজেনরা!

করোনার জন্য এই বছর ঘরোয়া নিয়মেই বিয়ে সারলেও আগামী বছর মার্চ মাসেই হতে চলেছে নতুন জুটির বিয়ের গ্র্যান্ড রিসেপশন। পি সি চন্দ্র গার্ডেনস-এ আয়োজন হবে প্রীতিভজের এবং ১৭ ডিসেম্বর বৌভাত হবে সেন্ট পলস ক্যাথিড্রালে। ব্রাইডাল লুক সেটের দায়িত্ব সামলাবেন ডিজাইনার অভিষেক রায়। বিয়ের মেক-আপের দায়িত্ব পড়েছে মেকআপ আর্টিস্ট উজ্জ্বল দেবনাথের উপর। ব্যাস কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র ছাদনা তলায় যেতে রেডি হবু দম্পতি দেবলীনা-গৌরব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment