Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

ব্যথায় কষ্ট পেলেও মুখে হাসি! পায়ের গুরুতর চোট নিয়ে হুইল চেয়ারে করে ইভেন্টে পৌছলেন সুপারস্টার ঋতাভরী চক্রবর্তী! অভিনেত্রীর ছবি দেখে প্রশংসা নেট-মাধ্যমে

ব্যথায় কষ্ট পেলেও মুখে হাসি! পায়ের গুরুতর চোট নিয়ে হুইল চেয়ারে করে ইভেন্টে পৌছলেন সুপারস্টার ঋতাভরী চক্রবর্তী! অভিনেত্রীর ছবি দেখে প্রশংসা নেট-মাধ্যমে

একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটা বিপদ এসে হাজির হলো অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সামনে। তবে নিজের সমস্ত বিপদের সম্মুখীন হয়ে লড়াই করে জিতে এসেছেন তিনি, প্রতিবারই কাজ করার অদম্য ইচ্ছে নিয়েই নিজেকে প্রমান করেছেন তিনি। এমনিতেই ঋতাভরীর কাজের অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে। ঋতাভরী ডেডিকেশন এর জন্য অনেক দর্শকরাই তার কাজের অনেক বড় ফ্যান।

মঙ্গলবার আরো একবার ঋতাভরীর কাজের প্রতি ডেডিকেশন এর প্রমাণ পাওয়া গেল। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন অভিনেত্রী, মাঝেমধ্যে নিজের বিভিন্ন ছবি পোস্ট করেন ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে। ঐদিন নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি আপলোড করেন অভিনেত্রী। ছবিগুলোতে দেখা গিয়েছে অভিনেত্রী হুইলচেয়ারে করে একটি সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছেন। সবশেষে ছবিটিতে অভিনেত্রীর পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে, তাই দেখেই বোঝাই যাচ্ছে কয়েক দিন আগেই অভিনেত্রী নিজের গোড়ালিতে চোট পেয়েছেন। কলকাতায় এক জনপ্রিয় ঠান্ডা পানীয় থেকে আয়োজিত হয়েছিল ওই দিনের অনুষ্ঠান।

সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আর সেই নিমন্ত্রণ রক্ষার ক্ষেত্রে হুইলচেয়ারে করে সে অনুষ্ঠানে পৌঁছেছেন তিনি। নিজের ছবি গুলো পোস্ট করে ক্যাপশন এ লিখেছেন ‘আমি হুইলচেয়ারে করে ইভেন্টে পৌঁছলাম… পায়ে ব্যথা, কিন্তু মুখে হাসি। কোন ব্যথাই আমার শক্তির থেকে বেশি হতে পারে না। সকালেই গোড়ালিতে চোট পাই। হাঁটতে পারছিলাম না… এখনও পারছি না। কিন্তু গত ১ বছরে আমার সঙ্গে যা হয়েছে তারপর আর থেমে থাকার কোনও মানে হয় না। আমি আরও শক্তিশালী হয়েছি।’

আরও পড়ুন: আদরের বনুয়া নুসরতের পাশে নেই মিমি, সত্যিই কি চিড় ধরল ‘দুই বনুয়ার’ সম্পর্কে?

গত এক বছরে ঋতাভরীর জীবন পাল্টে গিয়েছে। গত এক বছরে তার শরীরের দুবার অস্ত্রোপচার হয়েছে, কিছু শারীরিক সমস্যার কারণে। যার ফলে গত এক বছর ধরে বাড়িতে বিছানায় একেবারে বিশ্রাম নিয়েছেন তিনি। সেই সময় তাকে টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাইনি। তবে আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী, সম্প্রতি নিজের পরবর্তী সিনেমার জন্য শুটিং শেষ করেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment