Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

প্রকাশ্য পুজো মণ্ডপেই পরিচালক প্রেমিক স্বর্ণেন্দুকে জড়িয়ে ধরে আদর ‘দেশের মাটি’ খ্যাত ‘নোয়া’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাসের! ‘একি আদিখ্যেতা’, তুমুল কটাক্ষ নেটদুনিয়ার

প্রকাশ্য পুজো মণ্ডপেই পরিচালক প্রেমিক স্বর্ণেন্দুকে জড়িয়ে ধরে আদর ‘দেশের মাটি’ খ্যাত ‘নোয়া’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাসের! ‘একি আদিখ্যেতা’, তুমুল কটাক্ষ নেটদুনিয়ার

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বিশেষ লুকোছাপা করেননা অভিনেত্রী। বরং প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে নিজেদের সম্পর্ককে মাঝেমধ্যেই অনুগামীদের কাছে রীতিমতো জাহির করতে দেখা যায় অভিনেত্রীকে।

তবে এবার দুর্গা পুজোর মন্ডপে রোমান্টিক ভিডিও বানিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো শ্রুতি দাসকে।
প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের সহস্রাধিক অনুগামীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। যেখানে প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে হাত ধরে পুজোমণ্ডপে যেতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরই প্রকাশ্যে পূজামণ্ডপে প্রেমিকের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরতে দেখা যায় শ্রুতিকে।

যদিও অভিনেত্রীর অনুগামীরা জানিয়েছেন এই জুটিকে দারুন লেগেছে তাদের, তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন এটি ‘আদিখ্যেতা’। পাশাপাশি ভিডিওতে স্বর্ণেন্দুকে বেশ অস্বচ্ছন্দ্য লেগেছে, এমনটাই মনে করছেন নেটিজেনদের একটি বড় অংশ।

আরও পড়ুন: ১৭৩ তম পর্বে পদার্পন ‘ফরচুন রান্নাবান্না’, বিশেষ পর্বে থাকছে আরো চমক

তবে এই সমস্ত সমালোচনায় পাত্তা দিতে নারাজ অভিনেত্রী নিজে। কারণ এর আগেও একাধিকবার নিজের ব্যক্তিগত জীবনের কারণে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল শ্রুতি দাসকে। তবে অভিনেত্রী চুপ করে না থেকে সেসবের পাল্টা প্রতিরোধ করে মন জয় করে নিয়েছেন নিজের অনুগামীদের। তাই এদিন ট্রোলের পাল্টা অভিনেত্রী কোন জবাব দেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন শ্রুতির অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment