Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

মোদী থাকুন এটাই চায় পাকিস্তান, মন্তব্য সীতারাম ইয়েচুরির, বললেন হিন্দু জাতীয়তাবাদের বাড়বাড়ন্তে উৎসাহিত হবে পাক মৌলবাদীরা

পাক প্রধানমন্ত্রী সম্প্রতি মোদীর প্রশংসা করেছিলেন

মোদী থাকুন এটাই চায় পাকিস্তান, মন্তব্য সীতারাম ইয়েচুরির, বললেন হিন্দু জাতীয়তাবাদের বাড়বাড়ন্তে উৎসাহিত হবে পাক মৌলবাদীরা

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলে আখেরে পাকিস্তানের লাভ। এ দেশে হিন্দু সাম্প্রদায়িকতা যত তীব্র হবে, পাকিস্তানে মৌলবাদ তত শক্তিশালী হবে, মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।
শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক বৈঠকে ইয়েচুরি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদীই থাকুন, এটাই চায় পাকিস্তান। কারণ, বিজেপি শাসনে ভারতে হিন্দু সাম্প্রদায়িকতা বাড়লে, তা পরোক্ষে পাকিস্তানে মৌলবাদী শক্তিরই হাত শক্ত করবে।
প্রথম দফা লোকসভা ভোটের ঠিক আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, লোকসভা নির্বাচনে মোদী জিতে ফিরলে দু’দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় বেশি সুযোগ পাওয়া যাবে। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, কাশ্মীর ইস্যুরও সমাধান হতে পারে বিজেপি শাসনে থাকলে।
এই প্রেক্ষিতেই মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক। ইমরান খানের করা মন্তব্যকে তুলে ধরে ইয়েচুরি বলেন, পাকিস্তান চায় মোদী জিতুন। কিন্তু কেন? সিপিএম সাধারণ সম্পাদকের কথায়, মোদী যখন প্রত্যেকটি সভায় দাবি করছেন পাকিস্তান তাঁকে ভয় পেয়েছে, তখন পাকিস্তান চাইছে মোদীই জিতুন। সীতারাম ইয়েচুরির যুক্তি- হিন্দু সাম্প্রদায়িকতা যত তীব্র হবে, পাকিস্তানে তত শক্তিশালী হবে মৌলবাদী ও বিভেদকামী শক্তি। এরা একের অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত, কটাক্ষ ইয়েচুরির।

আরও পড়ুন: পুলওয়ামা উত্তর পরিস্থিতিতে ভারতীয় মিডিয়া বিজেপির প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করেছেঃ ওয়াশিংটন পোস্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice