Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

মাদককাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা পামেলা গোস্বামী 

মাদককাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা পামেলা গোস্বামী 

মাদককাণ্ডে জামিন পেলেন পামেলা গোস্বামী ও সোমনাথ চ্যাটার্জি। মঙ্গলবার পামেলার জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। মাদককাণ্ডে পামেলা গোস্বামী সহ গ্রেফতার হয়েছিল রাকেশ সিংহ। কয়েকদিন আগে জামিন পেয়েছেন রাজেশ সিংহ। এবার এদিন জামিন পেলেন পামেলা গোস্বামী। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এদিন জামিন মঞ্জুর করে পামেলা ও সোমনাথের।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি লক্ষ লক্ষ টাকার মাদক সহ নাটকীয়ভাবে নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর বন্ধু প্রবীর দেকে। তাঁর হ্যান্ডব্যাগ এবং গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় মাদক।

বিধানসভা ভোটের আগে পামেলার গ্রেফতার অস্বস্তিতে ফেলেছিল রাজ্য বিজেপিকে। গ্রেফতারির পর পামেলা সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেছিলেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তিনি রাকেশ সিংহের নাম তুলে ধরেন। গ্রেফতার করা হয় রাকেশ সিংহকে। এই মামলায় মোট ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে মাদক জামিন পেলেন অভিযুক্ত পামেলা গোস্বামী ও সোমনাথ চ্যাটার্জি।

আরও পড়ুন: বিকেলে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলা; আর কী জানাল হাওয়া অফিস? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal