Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

মুকেশ আম্বানির থেকে কম নয় পরেশ রাওয়ালের লাইফস্টাইল, বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের সম্পত্তির পরিমাণ কোন ধনকুবেরের থেকে কম কিছু নয়, ভাইরাল ভিডিও

মুকেশ আম্বানির থেকে কম নয় পরেশ রাওয়ালের লাইফস্টাইল, বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের সম্পত্তির পরিমাণ কোন ধনকুবেরের থেকে কম কিছু নয়, ভাইরাল ভিডিও

বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন পরেশ রাওয়াল। তিনি বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে চলেছেন। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তার অভিনয় পর্দায় দেখতে পছন্দ করেন অনেকেই। হিন্দি ছাড়াও গুজরাটি, ইংরেজি ও তেলেগু ভাষাতেও অভিনয় করেছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে চলচ্চিত্র বিশেষজ্ঞদের কাছেও। খলনায়কের চরিত্রের পাশাপাশি কমেডি চরিত্রেও তিনি ভীষণভাবে সাবলীল। উল্লেখ্য, বলিউডের এই অভিনেতা কোনো ধনকুবেরের থেকে কম কিছু নন।

পরেশ রাওয়াল ১৯৫৫’র ৩০’শে মে মুম্বাইতে জন্মগ্রহণ করেন। মুম্বাইয়ের ওয়ারলি পার্লেতে ‘নরসি মুঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স’ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি চাকরি খুঁজতে থাকেন। তবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী হাতে নিয়েও মনের মত চাকরি পাচ্ছিলেন না তিনি। তার পরেই তিনি মনস্থির করেন অভিনয় জগতে আসার। পুরোপুরি নিজের চেষ্টাতেই অভিনয় জগতে নিজেকে অভিনেতা হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি একজন।

স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভরা সংসার অভিনেতার। স্ত্রী স্বরূপ রাওয়াল। তার দুই ছেলের নাম আদিত্য ও অনিরুদ্ধ। ইতিমধ্যেই আদিত্য অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছেন। অভিনেতার স্ত্রী একসময়ে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন। বর্তমানে স্বরূপ রাওয়াল ‘প্লেটাইম ক্রিয়েশনের’ মালকিন। বিজেপির হয়ে ভোটের যুদ্ধের সময় নিজের সম্পত্তির হিসাব জমা করেছিলেন তিনি, সেখান থেকেই জানা গিয়েছে তার সম্পত্তির পরিমাণ। তা দেখে বলাই যায়, কোন ধনকুবেরের থেকে কম যান না অভিনেতা।

আরও পড়ুন: শ্রীদেবীর জন্যই ভেঙেছিল মিঠুন চক্রবর্তীর সাজানো গোছানো সংসার! এক সাক্ষাৎকারে মিঠুন নিজেই স্বীকার করেছিলেন তিনি গোপনে বিয়েও করেছিলেন শ্রীদেবীকে, অবশেষে সামনে এসে গেলো সত্য

উল্লেখ্য, ২০১৪’তে বিজেপির হয়ে ভোটের লড়াই লড়ার আগে নিজের মোট সম্পত্তির পরিমাণ জমা করেছিলেন তিনি। সেইসময় তার নামে নথিভূক্ত ছিল ৮০ কোটি টাকার সম্পত্তি। তার মধ্যে আট কোটি ছিল তার স্ত্রীয়ের নামে। এছাড়াও বেশ কিছু সম্পত্তি ছিল তার ছেলেদের নামে। ২০১৪’তে যদি অভিনেতার এত সম্পত্তির পরিমাণ থাকে, বর্তমানে অর্থাৎ ২০২২’এ দাঁড়িয়ে সে পরিমাণ আরও বেড়েছে, তা বলাই যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story