Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

প্রচারে পার্নো: কৌশল ঠিক করবে দল, আমি এসেছি মানুষকে ভালবাসা ফিরিয়ে দিতে

প্রচারে পার্নো: কৌশল ঠিক করবে দল, আমি এসেছি মানুষকে ভালবাসা ফিরিয়ে দিতে

ভোটের মুখে প্রচার এখন তুঙ্গে। ভোটকে সামনে রেখে হেভিওয়েট নেতাদের প্রচারের পাশাপাশি পথে নেমে পড়েছেন তারকা প্রার্থীরাও। পিছিয়ে নেই অভিনেত্রী পার্নো মিত্র। বুধবার দক্ষিনেশ্বরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
বৃহস্পতিবার সকালে পার্নো মিত্র প্রচার সারেন বরানগরের অশোকগড়ে। রেললাইন লাগোয়া বস্তি ও কলোনিতে প্রচার চালান।
Parno
এই প্রথম রুপোলি পর্দা থেকে বেরিয়ে ভোটের ময়দানে নামলেন পার্নো মিত্র। সাক্ষাৎকারে জানিয়েছেন, শুধুমাত্র মানুষকে ভালোবাসা দিতেই আজকে পথে নামা। ভোটের কৌশল রচনা করবে দল।
Parno 2
বরানগর বিধানসভা কেন্দ্রে পার্নোর বিরুদ্ধে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তাপস রায়। তাই পার্নো মিত্রর লড়াই সহজ নয়। তাপস রায় কেবল হেভিওয়েটই নন তিনি এলাকা চেনেন হাতের তালুর মতো। কিন্তু পার্নো বেশ আশাবাদী, নতুন প্রজন্মের প্রতিনিধিকে খালি হাতে ফেরাবে না বরানগর।

আরও পড়ুন: দিল্লিতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির, দিলীপ-মুকুলকে জরুরি তলব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment