বেড়ে চলা সংক্রমণের জেরে আংশিক লকডাউনের পথে বাংলা। অনির্দিষ্টকালের জন্য রাজ্যে বন্ধ থাকবে সমস্ত শপিং মল, রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, সিনেমা হল, জিম। কোনোরকম ধর্মীয়, সামাজিক জমায়েতের উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল নবান্ন।
আরও পড়ুন: সোমবার থেকে ৪ দিন বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক
বাজার খোলার ক্ষেত্রেও বেশকিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টে থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। হোম ডেলিভারিও চালু থাকবে বলে জানানো হয়েছে। আংশিক লকডাউনের আওয়াতার বাইরে মুদিখানা এবং ঔষুধ দোকান। পাশাপাশি গণনার দিন, সমস্ত রকম জমায়েতে নিষেজ্ঞা জারি করল রাজ্য সরকার। সেই সঙ্গে এদিন জানান হয়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সরকার।




